সারাদেশের ন্যায় কুড়িগ্রামেও নজরুল বর্ষ উদযাপন উদ্বোধন

সারাদেশের ন্যায় কুড়িগ্রামেও নজরুল বর্ষ উদযাপন উদ্বোধন

সারাদেশের ন্যায় কুড়িগ্রামেও নজরুল বর্ষ উদযাপন উদ্বোধন

প্রকাশ: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ৭:৪২ পিএম   (ভিজিট : ০)

নজরুল বর্ষ উদযাপন উদ্বোধন

X

নজরুল বর্ষ উদযাপন উদ্বোধন

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সারাদেশের ন্যায় কুড়িগ্রামেও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্ম বার্ষিকী উপলক্ষে “নজরুল বর্ষ ২০২৬-২৭” উদযাপন কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। 

তিনি তার তেজগাঁওস্থ কার্যালয় থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে একযোগে দেশের ৬৪ জেলা ও বাছাইকৃত ৭৪ উপজেলায় নজরুল বর্ষের উদ্বোধন ঘোষণা করেন।

এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে কুড়িগ্রাম পৌর অডিটোরিয়াম হলরুমে নজরুল বিষয়ক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে নজরুল সংগীত পরিবেশন, নৃত্য ও কবিতা আবৃত্তি করে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন। 

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, সিভিল সার্জন ডাঃ স্বপন কুমার বিশ্বাস, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাসিবুর রহমান হাসিব, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু, কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজ খন্দকার, জেলা প্রশাসনের কর্মকর্তাগণ সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পী, সুশীল সমাজ ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।