বৃহস্পতিবার , ১৫ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

সালমান খান অবশেষে বাবা হওয়ার ইচ্ছা প্রকাশ করলেন


অক্টোবর ১৫, ২০২৬ ৯:০৯ পূর্বাহ্ণ
Link Copied!

জীবনের এক পর্যায়ে এসে কি নিজের সন্তানের অভাব অনুভব করছেন সালমান খান? বলিপাড়ার এই পপুলার তারকাকে ঘিরে এখন এমনই জল্পনা চলছে। শোনা যাচ্ছে, প্রযোজক ও পরিচালক করণ জোহরের জনপ্রিয় চ্যাট শো ‘কফি উইথ করণ’-এর নবম সিজনে অতিথি হিসেবে হাজির হয়ে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে বেশ কিছু গোপন কথা প্রকাশ করবেন তিনি।

সেখানেই নাকি নিজের বাবা হওয়ার ইচ্ছার কথা স্বীকার করেছেন অভিনেতা। অনুষ্ঠানে সালমানের কাছে প্রশ্ন রাখা হয়, নিজের সন্তান না থাকার অভাব কি তিনি অনুভব করেন? উত্তরে নাকি সালমান স্বীকার করেছেন, তিনি নিজের সন্তান চান। পাশাপাশি ভাইজান পরিবার ও মানসিক নির্ভরতার গুরুত্ব এবং জীবনে একজন জীবনসঙ্গীর প্রয়োজনীয়তা নিয়েও খোলামেলা আলোচনা করেছেন বলে জানা গেছে।

সালমানের ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের কৌতুহলের শেষ নেই। দীর্ঘদিন ধরেই রুমানীয় গায়িকা ও অভিনেত্রী ইউলিয়া ভান্তুরের সঙ্গে তার সম্পর্ক নিয়ে আলোচনা চলছে। পরিবারের নানা অনুষ্ঠান থেকে শুরু করে একাধিক জায়গায় তাদের একসঙ্গে উপস্থিতি এই সম্পর্কের গুঞ্জনকে আরও জোরালো করেছে। যদিও সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কখনো স্পষ্ট করে কিছু জানাননি তাদের কেউই।

‘কফি উইথ করণ’-এর নতুন সিজনের প্রচার ঝলকেও তাদের বেশ কিছু মজার মুহূর্ত দেখা গেছে। সেখানে সালমানকে রসিকতা করে বলতে শোনা যায়, ‘কফি উইথ করণ-এর পরে হবে কফি উইথ সালমান।’ তার এই কথা শুনে হেসে ওঠেন করণ জোহর।

এরপরই সালমানকে একটি ব্যক্তিগত প্রশ্ন করেন করণ। তিনি জানতে চান, ‘আপনি কি এখনো কুমার?’ প্রশ্ন শুনে মজার ছলে অভিনেতার জবাব ছিল, ‘সংযত হও ভাই, সংযত হও।’ দুই তারকার কথোপকথনে হাসি-ঠাট্টার পাশাপাশি উঠে আসে পুরোনো দিনের স্মৃতিও। উল্লেখ্য, আগের এক সিজনে সালমান দাবি করেছিলেন যে তিনি এখনও কুমার এবং কুমারত্ব হারাননি।

পুরোনো প্রসঙ্গ নিয়ে হাসাহাসি হলেও করণ জানান, আগের তুলনায় সালমান এখন অনেক বেশি শান্ত ও সংযত হয়েছেন। সেই মন্তব্যের উত্তরে অভিনেতা বলেন, ‘এত দিন অন্যদের যে পরামর্শ দিয়ে এসেছি, এবার নিজের সেই পরামর্শ মেনে চলার সময় এসেছে।’

আগামী ১৪ অক্টোবর থেকে জিওহটস্টারে শুরু হচ্ছে ‘কফি উইথ করণ’-এর নবম সিজন। প্রথম পর্বেই করণের মুখোমুখি হচ্ছেন সালমান খান।

Scale Your Newsportal

Blazing-fast frontend, robust backend & ad monetization ready.

Scale Your Newsportal

Blazing-fast frontend, robust backend & ad monetization ready.

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});