মঙ্গলবার , ৩০ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

সিন্ধুর পানিতে হাত দিলে সেই হাত কাটা হবে, ভারতকে পাকিস্তানের হুঁশিয়ারি

ঢাকা ইনফো২৪
জুন ৩০, ২০২৬ ১২:৪৪ অপরাহ্ণ
Link Copied!

সিন্ধুর পানিতে হাত দিলে সেই হাত কাটা হবে, ভারতকে পাকিস্তানের হুঁশিয়ারি

প্রকাশ: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ১২:৪২ পিএম   (ভিজিট : ০)

সংগৃহীত ছবি

X

সংগৃহীত ছবি

সিন্ধু নদীর পানিবণ্টন চুক্তি (ইনডাস ওয়াটারস ট্রিটি) নিয়ে ভারতের সঙ্গে চলমান চরম উত্তেজনার মধ্যেই এবার নয়া দিল্লিকে কড়া বার্তা দিল ইসলামাবাদ। পাকিস্তানের পানির ন্যায্য হিস্যা কেড়ে নেওয়ার কোনো চেষ্টা করা হলে তার কঠোর জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী মুসাদিক মালিক।

মঙ্গলবার (৩০ জুন) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

এক সংবাদ সম্মেলনে মুসাদিক মালিক অভিযোগ করে বলেন, ভারত পরিকল্পিতভাবে পাকিস্তানের প্রাপ্য পানির প্রবাহ নিয়ন্ত্রণের চেষ্টা করছে। আমাদের দেশের খাদ্য নিরাপত্তা, কৃষি ও সামগ্রিক অর্থনীতির সঙ্গে এই পানি সরাসরি জড়িত। পাকিস্তান তার পানির অধিকার রক্ষায় যেকোনো চরম পদক্ষেপ নিতে প্রস্তুত।

হুঁশিয়ারি উচ্চারণ করে পাক জলবায়ু মন্ত্রী আরও বলেন, আমাদের পানির হিস্যায় কেউ হাত দেওয়ার চেষ্টা করলে সেই হাত কেটে দেওয়া হবে।

এদিকে পাকিস্তানের তথ্যমন্ত্রী আত্তাউল্লাহ তারার এই বিষয়ে এক বিবৃতিতে বলেন, আন্তর্জাতিক আইন অনুযায়ী সিন্ধু পানি চুক্তি এখনো সম্পূর্ণরূপে কার্যকর রয়েছে। এটি কোনো একক দেশের পক্ষে একতরফাভাবে স্থগিত, বাতিল বা সংশোধন করা সম্ভব নয়। এই ইস্যুতে আন্তর্জাতিক অঙ্গনেও পাকিস্তান কূটনৈতিক সমর্থন পাচ্ছে বলে দাবি করেন তিনি।

তথ্যমন্ত্রী আরও উল্লেখ করেন, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং সেনাপ্রধান জেনারেল অসীম মুনির একাধিকবার স্পষ্ট করে বলেছেন— পানি পাকিস্তানের জীবনরেখা।

এই পানিবণ্টন ইস্যুটি পাকিস্তানের জন্য একটি ‘রেড লাইন’ বা চূড়ান্ত সীমা, যা অতিক্রম করলে কোনো ছাড় দেওয়া হবে না।

উল্লেখ্য, ২০২৫ সালে কাশ্মীরের পহেলগামে একটি ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৫ জন পর্যটক ও একজন স্থানীয় বাসিন্দা নিহত হন। ভারত এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে সিন্ধু পানি চুক্তির কার্যকারিতা একতরফাভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়। এরপর থেকেই দুই পারমাণবিক অস্ত্রধারী প্রতিবেশীর মধ্যে পানিবণ্টন ইস্যু নিয়ে দীর্ঘদিনের বিরোধ নতুন করে চরম উত্তেজনায় রূপ নিয়েছে। এনডিটিভি

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});