বৃহস্পতিবার , ১১ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রাকৃতিক দুর্যোগ
  8. বিনোদন
  9. মতামত
  10. সর্বশেষ
  11. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

সিম কার্ডের ৩০০ টাকা কর সম্পূর্ণভাবে প্রত্যাহারের প্রস্তাব

ঢাকা ইনফো২৪
জুন ১১, ২০২৬ ৯:১০ অপরাহ্ণ
Link Copied!

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে মোবাইল সিম কার্ডের ওপর আরোপিত ৩০০ টাকা কর সম্পূর্ণভাবে প্রত্যাহারের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে বাজেট উপস্থাপনকালে তিনি এ প্রস্তাব দেন।

বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) এবং টেলিকম খাত আগামী দিনের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি হতে পারে। 

বর্তমানে দেশের জিডিপিতে এই খাতের অবদান মাত্র ১ থেকে ২ শতাংশ হলেও আগামী পাঁচ বছরের মধ্যে তা ১০ শতাংশে উন্নীত করার লক্ষ্য নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, ডিজিটাল অবকাঠামো উন্নয়নে সরকার ইতোমধ্যে নানা উদ্যোগ নিয়েছে। এর মধ্যে দেশের সব বিমানবন্দর, সাতটি রেলস্টেশন এবং আন্তঃনগর ট্রেনে উচ্চগতির ফ্রি ইন্টারনেট সেবা চালু করা হয়েছে, যা জনগণের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলছে।

গত চার মাসে ৪১ লাখ নতুন ফোর-জি সংযোগ এবং ৪ লাখ ব্রডব্যান্ড সংযোগ দেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। পাশাপাশি আগামী দুই বছরের মধ্যে দেশের ৯০ শতাংশ এলাকায় ফাইভ-জি সেবা পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

এই খাতকে আরও শক্তিশালী ও সহজলভ্য করতে মোবাইল ব্যবহার ব্যয় কমানোর অংশ হিসেবে প্রতিটি সিমের ওপর বিদ্যমান ৩০০ টাকা কর প্রত্যাহারের প্রস্তাব করা হয়েছে বলে বাজেটে জানানো হয়।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।