সিরাজগঞ্জে অবৈধ কারেন্ট জাল জব্দ ও ৫ হাজার টাকা অর্থদণ্ড

সিরাজগঞ্জে অবৈধ কারেন্ট জাল জব্দ ও ৫ হাজার টাকা অর্থদণ্ড

সিরাজগঞ্জ কাজিপুরে অভিযান চালিয়ে অবৈধ কারেন্ট জাল জব্দ ও একজনকে অর্থদণ্ড দিয়েছে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর কাজিপুর। শুক্রবার (১৬ অক্টোবর) গভীররাতে উপজেলার যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে এ এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) নাঈমা জাহান সুমাইয়া।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শরিফুল ইসলাম, নৌ পুলিশের সদস্য, মৎস্য বিভাগের ক্ষেত্র সহকারী ইসমাইল হোসেন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

অভিযানকালে যমুনা নদী কাজিপুর উপজেলার তেকানি এলাকা থেকে অবৈধ ৪ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল আটক করে জব্দ করা হয় যার বাজার মূল্য আনুমানিক ৬০ হাজার টাকা। সেই সাথে একজন জেলেকে ৫ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। পরে জব্দ করা জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।

উপজেলা মৎস্য অধিদপ্তর সূত্রে জানা যায়, কারেন্ট জালে ছোট-বড় বিভিন্ন প্রজাতির মাছের পাশাপাশি মাছের পোনা ও অন্যান্য জলজ প্রাণী আটকা পড়ে। এতে দেশীয় মাছের প্রজনন ও জলজ জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

শনিবার সকালে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাঈমা জাহান সুমাইয়া বলেন, নিষিদ্ধ জাল ব্যবহার করে মাছ শিকার বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। জলজ সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Scale Your Newsportal

Blazing-fast frontend, robust backend & ad monetization ready.

Scale Your Newsportal

Blazing-fast frontend, robust backend & ad monetization ready.

সূত্র: মূল সংবাদ

FacebookXWhatsApp