রবিবার , ৫ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

​সিরাজগঞ্জে জেলা পুলিশের উদ্যোগে সর্বধর্মীয় সম্প্রীতি সমাবেশ ​

ঢাকা ইনফো২৪
জুলাই ৫, ২০২৬ ৩:৪৭ অপরাহ্ণ
Link Copied!

​সিরাজগঞ্জে জেলা পুলিশের উদ্যোগে সর্বধর্মীয় সম্প্রীতি সমাবেশ ​

প্রকাশ: রোববার, ৫ জুলাই, ২০২৬, ৩:৪৩ পিএম   (ভিজিট : ০)

ছবি: প্রতিনিধি

X

ছবি: প্রতিনিধি

​‘সম্প্রীতির ঐকতানে গাহি সাম্যের গান’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জে জেলা পুলিশের আয়োজনে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘সর্বধর্মীয় সম্প্রীতি সমাবেশ’। 

রবিবার (৫ জুলাই) বেলকুচি থানা চত্বরে আয়োজিত এই সমাবেশে সর্বস্তরের মানুষ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি সাম্প্রদায়িক সম্প্রীতি ও সামাজিক সৌহার্দ্য প্রতিষ্ঠার এক অনন্য বার্তা ছড়িয়ে দিয়েছে।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলিম। তিনি বলেন, “বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত। আবহমান কাল ধরে এই ভূখণ্ডে সব ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করে আসছে। আমাদের এই ঐতিহ্যের ঐক্য যেকোনো মূল্যে বজায় রাখতে হবে। জেলা পুলিশের এই মহতী আয়োজন সমাজকে আরও সংহত করবে।”

​সিরাজগঞ্জের পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু (বিপিএম-বার)-এর সভাপতিত্বে সমাবেশে বক্তারা সাম্প্রতিক সময়ে সমাজে পারস্পরিক শ্রদ্ধাবোধের প্রয়োজনীয়তার ওপর জোর দেন। পুলিশ সুপার বলেন, “শান্তি ও শৃঙ্খলা বজায় রাখাই পুলিশের প্রধান লক্ষ্য। আমরা বিশ্বাস করি, ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য থাকলে সমাজে অপরাধ ও বিশৃঙ্খলা কমে আসে। সিরাজগঞ্জকে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ জনপদ হিসেবে গড়ে তুলতেই আমাদের এই প্রচেষ্টা।”

​অনুষ্ঠানে ইমাম ও মুয়াজ্জিনদের পক্ষ থেকে অসাম্প্রদায়িক সমাজ গঠনে ধর্মীয় নেতাদের ভূমিকার কথা তুলে ধরা হয়। বক্তারা বলেন, “ইসলাম শান্তির ধর্ম। পবিত্র কোরআন ও হাদিসে সকল ধর্মের মানুষের সাথে সদাচরণ ও সম্প্রীতি বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে। যেকোনো ধরনের বিশৃঙ্খলা বা উসকানিমূলক কর্মকাণ্ড রুখতে আমরা প্রশাসনের পাশে আছি।”

​সমাবেশে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইশরাত জাহান, বেলকুচি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইমাম জাফর, বেলকুচি উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মোঃ নূরুল ইসলাম গোলাম, সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য গোলাম আজম, বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোঃ বনি আমিন, বেলকুচি পৌর বিএনপির সাবেক আহবায়ক হাজী আলতাফ হোসেন প্রামানিক, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি জয়শংকর, বেলকুচি উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মোঃ ওবায়দুল ইসলামসহ স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

​বেলকুচি থানা চত্বরে আয়োজিত এই সমাবেশ স্থানীয় সচেতন মহলে ব্যাপক সাড়া ফেলেছে। আয়োজকদের মতে, এ ধরনের উদ্যোগ পুলিশের প্রতি জনগণের আস্থার জায়গাটিকে আরও সুদৃঢ় করবে এবং সামাজিক ভ্রাতৃত্ব ও সংহতি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});