বুধবার , ৭ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

সিরাজগঞ্জে বাজারে ফলের দাম সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে


অক্টোবর ৭, ২০২৬ ১২:৩৯ অপরাহ্ণ
Link Copied!

সিরাজগঞ্জের বাজারে বিভিন্ন বিদেশী ফলসহ দেশী ফলের দাম অস্বাভাবিক বেড়েছে । যে গুলি সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। ব্যবসায়ী সূত্রে জানা যায়, বর্তমান বাজারে প্রতি কেজি কমলা ৫৫০ টাকা, মালটা ৪৮০ থেকে ৫০০ টাকা, আপেল ৩৫০ থেকে ৪০০ টাকা, আঙ্গুর ৪৫০ টাকা, বেদানা ৪৫০ থেকে ৫০০ টাকা, ডাব ১ থেকে দেড়শ পিচ, পাকা পেপে ৬০ থেকে ৮০ টাকা কেজি, ড্রাগন ১৪০ থেকে ১৬০ টাকা কেজি, পেয়ারা ৭০ থেখে ৮০ টাকা, স্থানীভাবে উৎপন্ন মালটা ৭০ ৮০ টাকা কেজি বিক্রী হচ্ছে ।

এছাড়া দেশী ফলের মধ্যে কাটিমন আম ২০০ টাকা এবং তরমুজ ৭০ থেকে ৮০ টাকা কেজি বিক্রী হচ্ছে । ফল ব্যবসায়ী সূত্রে জানা যায়, প্রতি বছরের চেয়ে এবার ফলের দাম বেশী।

ফল কিনতে আসা তৌফিকা নাসরিন বলেন, এবছর বাজারে বিদেশীসহ দেশী ফরের দাম অত্যধিক বেড়েছে । যা আমাদের মত সাধারণ মানুষের সাধ্যের বাইরে । আমাদের আয়ের সাথে জিনিষের দাম পরছে না ।

সিরাজগঞ্জ শহরের ফল ব্যবসায়ী আবুল হোসেন জানান, এ বছর ফলের দাম বেশী । মোকামেই ফলের দাম বেশী । আমরা যেভাবে কিনি সেই ভাবে বিক্রী করি । তবে দাম কম থাকলে আমাদের বেচা কেনা ভালো হয় লাভও ভালো হয় । তিনি বলেন এত বেশী দামে ফল কিনে বিক্রী না হলে পচে যায় ফলে অনেক সময় লোকশানে পরতে হয় ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});