সুজানগরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও চারা বিতরণ
প্রকাশ: শনিবার, ৪ জুলাই, ২০২৬, ৫:৩৯ পিএম (ভিজিট : ০)

X
বীজ ও চারা বিতরণ
সুজানগরে দরিদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ধানের বীজ ও গাছের চারা বিতরণ করা হয়েছে।
শনিবার সকালে পাবনার সুজানগর উপজেলার উদয়পুর মোড়ে সুজানগর আমিনপুর বেড়া (SAB) আয়োজনে, সবুজ সেনা সংঘের পৃষ্ঠপোষকতায় ১৫০ জন দরিদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ৫ কেজি ধানের বীজ ও দুটি করে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ও বীজ ও গাছের চারা বিতরণ করেন, নাজিরগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম মিয়া।
সংগঠনের সভাপতি মোফাজ্জল হোসেন খানের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল হক মিয়ার সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, সংগঠনের সহ-সভাপতি রফিকুল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক ইখতিয়ার আহমেদ ইভান, উপ সহকারী কৃষি কর্মকর্তা মাসুদুর রহমান, সংগঠনের প্রচার সম্পাদক আব্বাস উদ্দিন আলহাজ প্রমুখ।