সুনামগঞ্জে অটোরিকশা উল্টে বৃদ্ধের মৃত্যু

সুনামগঞ্জে অটোরিকশা উল্টে বৃদ্ধের মৃত্যু

সুনামগঞ্জের জামালগঞ্জে অটোরিকশা উল্টে মোহ রজব আলী (৬৯) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। তিনি ‎উপজেলার ভীমখালী ইউনিয়নের বিছানা গ্রামের মৃত নেয়ামত আলীর ছেলে। সোমবার (৮ জুন) দুপুরে উপজেলার ভীমখালী ইউনিয়নের ভীমখালী-জামালগঞ্জ সড়কে ঘটনাটি ঘটেছে।

খোঁজ নিয়ে জানা গেছে,জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য রজব আলী নিজ বাড়ি থেকে রওনা হন। পথে ছোট ঘাগটিয়া গ্রামের সড়কে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে গুরুত্বর আহত হন। এসময় স্থানীয় লোকজন উদ্ধার করে জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

‎জামালগঞ্জ থানার এসআই পঙ্কজ ঘোষ এর সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।