শুক্রবার , ১৯ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

সুযোগ পেয়েও অস্ট্রেলিয়াকে হারাতে পারল না বাংলাদেশ

ঢাকা ইনফো২৪
জুন ১৯, ২০২৬ ৬:০৩ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রামে রোমাঞ্চকর লড়াইয়ে অস্ট্রেলিয়াকে হারানোর সুযোগ হারাল বাংলাদেশ। শেষ পযন্ত ৭ রানে হেরেছে বাংলোদেশ। তাতে এক ম্যাচ হাতে রেখেই টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে নিয়েছে অস্ট্রেলিয়া।

টস জিতে আগে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৯৬ রান সংগ্রহ করে সফরকারীরা। জবাবে বাংলাদেশ ৬ উইকেট হারিয়ে ১৮৯ রান তুলতে সক্ষম হয়।

বড় লক্ষ্য তাড়ায় বাংলাদেশের শুরু ছিল দুর্দান্ত। দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সাইফ হাসান শুরু থেকেই অস্ট্রেলিয়ার বোলারদের ওপর চড়াও হন। উদ্বোধনী জুটিতে আসে ৪৮ রান। তবে ১৫ বলে ৩০ রান করে তামিম ফিরলে প্রথম ধাক্কা খায় বাংলাদেশ।

এরপর সৌম্য সরকার ৯ বলে ১৫ রান করে আউট হন। তবে সাইফ হাসান ও পারভেজ হোসেন ইমনের জুটিতে আবারও গতি পায় রান তাড়া। ইমন ২২ বলে ৩৬ রান করে ফেরার পর দ্রুতই বিদায় নেন ৪২ রান করা সাইফও।

মধ্য ও নিম্নক্রমে শামিম হোসেন ও আব্দুল গাফফার সাকলাইনের ব্যর্থতায় চাপে পড়ে বাংলাদেশ। শেষদিকে তাওহিদ হৃদয় ৩৫ রানের ঝড়ো ইনিংস খেলে লড়াই জমিয়ে তুললেও জয় এনে দিতে পারেননি।

শেষ দুই ওভারে বাংলাদেশের প্রয়োজন ছিল ৩৪ রান। নাথান এলিসের ১৯তম ওভার থেকে আসে মাত্র ১১ রান। ফলে শেষ ওভারে প্রয়োজন দাঁড়ায় ২৩ রান। অ্যারন হার্ডির করা শেষ ওভারে হৃদয় ও সাকলাইন দুটি বাউন্ডারিসহ ১৫ রান তুললেও জয়ের জন্য তা যথেষ্ট ছিল না।

এর আগে অস্ট্রেলিয়ার ইনিংসে শুরুতেই আঘাত হানে বাংলাদেশ। জশ ইংলিস ৬ বলে ১১ রান করে নাসুম আহমেদের শিকার হন। পরের ওভারেই টি-টোয়েন্টিতে দীর্ঘদিন পর সুযোগ পাওয়া নাহিদ রানা তুলে নেন কুপার কনোলির উইকেট।

৪৪ রানে ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়া অস্ট্রেলিয়াকে উদ্ধার করেন ম্যাট রেনশো ও টিম ডেভিড। দুজনের ৯৭ রানের জুটিতে বড় সংগ্রহের ভিত গড়ে ওঠে। ডেভিড ৪৫ রান করে ফিরলেও রেনশো অপরাজিত ৮৯ রানের অনবদ্য ইনিংস খেলেন, যা শেষ পর্যন্ত ম্যাচের পার্থক্য গড়ে দেয়।

বাংলাদেশের হয়ে নাসুম আহমেদ ২৭ রানে ২ উইকেট নিয়ে সবচেয়ে সফল বোলার ছিলেন। এছাড়া নাহিদ রানা, আব্দুল গাফফার সাকলাইন ও মুস্তাফিজুর রহমান একটি করে উইকেট শিকার করেন।

এই জয়ে সিরিজে অপ্রতিরোধ্য অবস্থান নিশ্চিত করল অস্ট্রেলিয়া। অন্যদিকে, শেষ ম্যাচে হোয়াইটওয়াশ এড়ানোর চ্যালেঞ্জ নিয়ে মাঠে নামবে বাংলাদেশ।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন