মঙ্গলবার , ৭ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

সোনাতলায় দুই শিক্ষাপ্রতিষ্ঠানে ‘সততা স্টোর’ উদ্বোধন

ঢাকা ইনফো২৪
জুলাই ৭, ২০২৬ ৮:২৮ অপরাহ্ণ
Link Copied!

সোনাতলায় দুই শিক্ষাপ্রতিষ্ঠানে ‘সততা স্টোর’ উদ্বোধন

প্রকাশ: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ৮:২৪ পিএম   (ভিজিট : ০)

‘সততা স্টোর’ উদ্বোধন

X

‘সততা স্টোর’ উদ্বোধন

শিক্ষার্থীদের মধ্যে সততা, নৈতিকতা, জবাবদিহিতা ও মূল্যবোধের চর্চা গড়ে তুলতে বগুড়ার সোনাতলা উপজেলার দুটি শিক্ষাপ্রতিষ্ঠানে ‘সততা স্টোর’ উদ্বোধন করা হয়েছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) অর্থায়নে এবং দুদক বগুড়া জেলা কার্যালয়ের সহযোগিতায় সোনাতলা ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা ও হরিখালী উচ্চ বিদ্যালয়ে এ উদ্যোগ বাস্তবায়ন করা হয়।

পৃথক অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠান দুটিতে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে ‘সততা স্টোর’-এর উদ্বোধন করেন সোনাতলা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) সভাপতি অধ্যক্ষ মো. আব্দুল ওয়াহেদ এবং সাধারণ সম্পাদক সিনিয়র শিক্ষক এম. এ. হান্নান।

এ সময় উপস্থিত ছিলেন সোনাতলা ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ মো. আতাউর রহমান আনসারী, হরিখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল্লাহ আল মাসুদ, দুই প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং শিক্ষার্থীরা।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘সততা স্টোর’ এমন একটি ব্যতিক্রমী উদ্যোগ, যেখানে কোনো বিক্রেতা থাকবেন না। শিক্ষার্থীরা নিজের প্রয়োজনীয় পণ্য নিজেই সংগ্রহ করবে এবং নির্ধারিত মূল্য স্বেচ্ছায় নির্দিষ্ট বাক্সে জমা রাখবে। এর মাধ্যমে তাদের মধ্যে সততা, আত্মনিয়ন্ত্রণ, দায়িত্ববোধ এবং নৈতিকতার চর্চা গড়ে উঠবে।

বক্তারা আরও বলেন, দুর্নীতিমুক্ত সমাজ গঠনের ভিত্তি তৈরি হয় পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠান থেকে। তাই শৈশব থেকেই শিক্ষার্থীদের মধ্যে সততা ও নৈতিক মূল্যবোধের চর্চা নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী ও কার্যকর। ভবিষ্যৎ প্রজন্মকে সৎ, আদর্শবান ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে ‘সততা স্টোর’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});