সৌদিতে হামলার ঘটনায় আঞ্চলিক উদ্বেগ, কূটনৈতিক তৎপরতা

সৌদিতে হামলার ঘটনায় আঞ্চলিক উদ্বেগ, কূটনৈতিক তৎপরতা

সৌদি আরবে হুথিদের হামলার ঘটনায় বাহরাইন ও মিসরের সঙ্গে যোগাযোগ করেছে রিয়াদ। ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলা এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে দেশ দুটির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ।

বুধবার (২৫ নভেম্বর) সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী আবদুললতিফ বিন রশিদ আল জায়ানি এবং মিসরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তির সঙ্গে পৃথকভাবে ফোনালাপ করেন ফয়সাল বিন ফারহান।

ফোনালাপে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীরা ইয়েমেন ও সৌদি আরবে হুথিদের চলমান হামলার নিন্দা জানান। পাশাপাশি মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমানোর প্রচেষ্টা এবং আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা জোরদারের বিষয়েও আলোচনা করেন তারা।

এর আগে মঙ্গলবার (২৪ নভেম্বর) সৌদি আরবে আবারও হামলার ঘটনা ঘটে। এতে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে দেশটির গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও বাণিজ্যিক স্থাপনায় ধারাবাহিক হামলার ঘটনায় নিরাপত্তা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে।

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

সূত্র: Daily Bangladesh · আন্তর্জাতিক