বুধবার , ১ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

স্বপ্নদ্বীপে আড়াইহাজারের সাংবাদিকদের মিলন মেলা, সাংবাদিক সমিতি গঠনের প্রত্যয়

ঢাকা ইনফো২৪
জুলাই ১, ২০২৬ ৪:৫৪ অপরাহ্ণ
Link Copied!

স্বপ্নদ্বীপে আড়াইহাজারের সাংবাদিকদের মিলন মেলা, সাংবাদিক সমিতি গঠনের প্রত্যয়

আড়াইহাজার ( নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: বুধবার, ১ জুলাই, ২০২৬, ৪:৪৯ পিএম   (ভিজিট : ০)

ছবি: প্রতিনিধি

X

ছবি: প্রতিনিধি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে সকল সাংবাদিক সংগঠনের একাত্মতায় সাংবাদিক সমিতি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। 

মঙ্গলবার (৩০ জুন) দিনব্যাপী বি-বাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার চর শিবপুর এলাকায় অবস্থিত স্বপ্নদ্বীপ নামে ভ্রমন স্পটে আড়াই হাজার উপজেলা সাংবাদিক সমিতির ব্যানারে পিকনিক শেষে এক আলোচনা সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। 

সভায় সভাপতিত্ব করেন আড়াইহাজার থানা প্রেসক্লাবের সভাপতি দৈনিক ইত্তেফাকের আড়াই হাজার প্রতিনিধি এবং সাপ্তাহিক আমাদের আড়াই হাজার পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ মাসুম বিল্লাহ। 

অনুষ্ঠানে আড়াইহাজার উপজেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ মাহবুব মোল্লা, উপজেলা  প্রেসক্লাবের সভাপতি মোঃ এফরান আলী, আড়াইহাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ হাসান আলী, আড়াই হাজার মডেল প্রেসক্লাবের সভাপতি মোঃ আলম খান সহ পাঁচটি সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ বুলেটিনের সাংবাদিক রফিকুল ইসলাম রানা, বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি মজিবুর রহমান, বিজয় টিভির সাংবাদিক মোস্তফা কামাল, আমার সংবাদের প্রতিনিধি শাহজাহান কবির, আমাদের সময়ের প্রতিনিধি শাজাহান মিয়া, ভোরের দর্পণের প্রতিনিধি মোহাম্মদ জাকির হোসেন, উপজেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. খোরশেদ আহাম্মেদ, দৈনিক জনতার প্রতিনিধি হাবিবুর রহমান হাবিব, শীতলক্ষ্যার প্রতিনিধি হাবিবুর রহমান হবি, দেশ রূপান্তরের প্রতিনিধি জিয়াউর রহমান, যায়যায় দিনের প্রতিনিধি নজরুল ইসলাম, কালবেলার নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি নীরবসহ আড়াইহাজারে কর্মরত বিভিন্ন দৈনিক পত্রিকা টেলিভিশন এবং বিভিন্ন মিডিয়ার সকল সাংবাদিকবৃন্দ। 

মঙ্গলবার সকাল ৯ টায় বিশনন্দি ফেরিঘাট থেকে দুটি ট্রলার যোগে সাংবাদিকেরা মেঘনা নদী পাড়ি দিয়ে স্বপ্নদ্বীপে গিয়ে পৌঁছান। সেখানে খেলাধুলা ও দুপুরের খাবার শেষে বিভিন্ন আনুষ্ঠানিকতা করা হয়। সবশেষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সন্ধ্যা নাগাদ তারা ফের ট্রলার যোগে বিশনন্দী ফেরিঘাট হয়ে আড়াইহাজারে এসে পৌঁছান। 

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});