সোমবার , ২২ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

হঠাৎ যে দাবিতে রাজপথে নায়ক সালমান শাহর ভক্তরা!

ঢাকা ইনফো২৪
জুন ২২, ২০২৬ ৫:৪৮ অপরাহ্ণ
Link Copied!

হঠাৎ যে দাবিতে রাজপথে নায়ক সালমান শাহর ভক্তরা!

প্রকাশ: শনিবার, ২০ জুন, ২০২৬, ৮:১১ পিএম   (ভিজিট : ৩০)

প্রেসক্লাবের সামনে ভক্তদের কর্মসূচি

X

প্রেসক্লাবের সামনে ভক্তদের কর্মসূচি

সালমান শাহ হত্যা মামলার সব আসামিকে দ্রুত গ্রেফতার, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত এবং ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

আজ শনিবার (২০ জুন) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচির আয়োজন করে ‘সকল জেলার সালমান শাহ ভক্তবৃন্দ’। 

মানববন্ধনে দেশের বিভিন্ন জেলা থেকে আগত সালমান শাহর ভক্তরা অংশ নেন। তারা ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে নিয়ে মামলার সুষ্ঠু তদন্ত এবং প্রকৃত অপরাধীদের বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

বক্তারা বলেন, ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক সালমান শাহর মৃত্যুর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এ ঘটনায় এখনো কাঙ্ক্ষিত বিচার নিশ্চিত হয়নি। এসময় তারা অভিযোগ করেন, মামলার তদন্ত ও বিচার প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতার কারণে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে হতাশা তৈরি হয়েছে।

মানববন্ধনে বক্তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুদৃষ্টি কামনা করে দ্রুত মামলাটির সুষ্ঠু নিষ্পত্তির দাবি জানান। একই সঙ্গে তারা অবিলম্বে মামলার সব আসামিকে গ্রেফতার করে স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটনের আহ্বান জানান।

এসময় বক্তারা আরও বলেন, সালমান শাহ ছিলেন বাংলা চলচ্চিত্রের এক উজ্জ্বল নক্ষত্র। তার অকাল মৃত্যু আজও কোটি ভক্তের হৃদয়ে গভীর বেদনার কারণ হয়ে আছে। তাই এই বহুল আলোচিত মামলার ন্যায়সঙ্গত সমাধান এবং দোষীদের বিচারের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করা জরুরি।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});