শনিবার , ১৭ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

হরমুজ প্রণালিতে ২০ লাখ ব্যারেল তেলবাহী সুপারট্যাংকারে বিস্ফোরণ


অক্টোবর ১৭, ২০২৬ ১১:০৯ পূর্বাহ্ণ
Link Copied!

অনুমোদিত নৌপথ লঙ্ঘন করে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি অতিক্রম করার সময় সামুদ্রিক মাইনের সঙ্গে ধাক্কা লেগে ২০ লাখ ব্যারেলেরও বেশি অপরিশোধিত তেলবাহী একটি বিশাল সুপারট্যাংকারে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

আজ শনিবার (১৭ অক্টোবর) ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোরের (আইআরজিসি) নৌবাহিনীর বরাতে সে দেশের আধা-সরকারি তাসনিম নিউজ এজেন্সি এই মর্মান্তিক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরাও খবরটি গুরুত্বের সাথে প্রচার করেছে।

আইআরজিসির পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে দাবি করা হয়, আন্তর্জাতিক ট্র্যাকিং ব্যবস্থা ও রাডার সংকেত সম্পূর্ণ বন্ধ রেখে তেলবাহী জাহাজটি ওই পথ দিয়ে গোপনে অতিক্রম করার চেষ্টা করছিল। মূলত মার্কিন সামরিক সহায়তায় ইরানের আরোপিত নিয়মকানুন ও নিষেধাজ্ঞা এড়িয়ে ছলছাতুরীর মাধ্যমে প্রণালিটি পার হওয়াই ছিল তাদের উদ্দেশ্য।

ঘটনার পরপরই আইআরজিসি নৌবাহিনী কঠোর হুঁশিয়ারি দিয়ে পুনর্ব্যক্ত করেছে যে, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের স্বাভাবিক পথ বর্তমানে বন্ধ রয়েছে। ইরানের ট্রাফিক আইন ও বিধিবিধান লঙ্ঘন করে কোনো আন্তর্জাতিক জাহাজ মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক সমর্থনের ওপর নির্ভর করে চলাচল করলে তার পরিণতি অত্যন্ত ভয়াবহ হবে বলে সতর্ক করেছে তারা।

Scale Your Newsportal

Blazing-fast frontend, robust backend & ad monetization ready.

Scale Your Newsportal

Blazing-fast frontend, robust backend & ad monetization ready.

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});