মঙ্গলবার , ১৯ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য

হরমুজ প্রণালির কাছে ইরানি দ্বীপে বিস্ফোরণ

ঢাকা ইনফো২৪
মে ১৯, ২০২৬ ১১:১৯ অপরাহ্ণ
Link Copied!

ইরানের কেশম দ্বীপে, যা হরমুজ প্রণালীর কাছে অবস্থিত, বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে, এই বিস্ফোরণের সঠিক কারণ এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। আজ মঙ্গলবার (১৯ মে) ইরানি বার্তাসংস্থা মেহের নিউজ এই তথ্য জানিয়েছে।

বার্তাসংস্থা জানিয়েছে, বিস্ফোরণের কারণ নির্ধারণের জন্য তদন্ত চলছে।

এর আগে, গতকাল দ্বীপে ছোট ছোট ড্রোন লক্ষ্য করা যায়, যেগুলো প্রতিহত করতে তেহরান তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে।

কেশম দ্বীপ ইরানের বন্দর নগরী বন্দর আব্বাস থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে অবস্থিত।

হরমুজ প্রণালির প্রবেশদ্বারে অবস্থিত হওয়ায় কেশম দ্বীপটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে ইরানের সশস্ত্র বাহিনীর ঘাঁটি রয়েছে।

গত সপ্তাহে মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস জানিয়েছিল, যুক্তরাষ্ট্র ইরানে নতুন করে হামলা শুরু করলে দেশটির গুরত্বপূর্ণ দ্বীপ দখল করার চেষ্টা করবে। যারমধ্যে থাকবে খার্গ দ্বীপ। যেখান থেকে ইরান তাদের তেল বহির্বিশ্বে রপ্তানি করে থাকে।

সূত্র: মেহের নিউজ



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন