বুধবার , ১ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

হলান্ড রোববার বিশ্রাম নাও : রদ্রিগো

ঢাকা ইনফো২৪
জুলাই ১, ২০২৬ ৮:৪৩ অপরাহ্ণ
Link Copied!

হলান্ড রোববার বিশ্রাম নাও : রদ্রিগো

প্রকাশ: বুধবার, ১ জুলাই, ২০২৬, ৮:৪১ পিএম   (ভিজিট : ০)

ব্রাজিলের তারকা খেলোয়াড় রদ্রিগো-ইন্টারনেট

X

ব্রাজিলের তারকা খেলোয়াড় রদ্রিগো-ইন্টারনেট

বিশ্বকাপের শেষ ষোলোতে ব্রাজিলের জন্য নিশ্চিতভাবেই বড় হুমকি আর্লিং হলান্ড। দারুণ ছন্দে থাকা নরওয়ের তারকা ফরোয়ার্ডকে নিয়ে আলাদা করে ভাবতে হবে পাঁচবারের চ্যাম্পিয়নদের। দলের বাইরে থেকেও যেমন ভাবছেন রদ্রিগো। মজা করে হলান্ডকে আসছে রোববার ম্যাচে বিশ্রাম নিতে বলেছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

শেষ বত্রিশের লড়াইয়ে মঙ্গলবার আইভরি কোস্টকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলোতে জায়গা করে নেয় নরওয়ে। ২৮ বছর পর বিশ্বকাপে ফেরা দলটির হয়ে এদিন জয়সূচক গোলটি করেন হলান্ড। শুধু এই ম্যাচেই নয়, আসরে দলের প্রথম দুই ম্যাচে জোড়া গোল করেন ম্যানচেস্টার সিটির এই স্ট্রাইকার। এবারের বিশ্বকাপে হলান্ডের গোল এখন পাঁচটি। তার চেয়ে বেশি কেবল কিলিয়ান এমবাপে ও লিওনেল মেসির- ছয়টি করে।

শেষ আটে ওঠার লড়াইয়ে আগামী রোববার বাংলাদেশ সময় রাত দুইটায় মুখোমুখি হবে ব্রাজিল ও নরওয়ে। বিশ্বকাপে এখন পর্যন্ত লাতিন আমেরিকার দলটির বিপক্ষে হারেনি ইউরোপের দলটি।

আইভরি কোস্ট ম্যাচের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের একটি ছবি পোস্ট করেন হলান্ড। সেখানে মজা করে রদ্রিগো লেখেন, “তুমি অনেক পরিশ্রম করেছৃ রোববার বিশ্রাম নাও।” লেখার শেষে হাসির একটি ইমোজি জুড়ে দেন রদ্রিগো।

গত মার্চে রিয়াল মাদ্রিদের হয়ে খেলার সময় হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে যায় রদ্রিগোর। যার ফলে লম্বা সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে যান তিনি। এই চোটের থাবায় খেলতে পারছেন না তিনি বিশ্বকাপেও। রদ্রিগোকে ছাড়াই অবশ্য ভালো করছে ব্রাজিল। গ্রুপ সেরা হয়ে শেষ বত্রিশে উঠেছে দলটি। সেখানে জাপানকে হারিয়ে জায়গা করে নিয়েছে শেষ ষোলোতে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});