শনিবার , ২০ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

১৫ বছর পর চালু হলো মাগুরা-নড়াইল সরাসরি বাস চলাচল

ঢাকা ইনফো২৪
জুন ২০, ২০২৬ ৫:৪৯ অপরাহ্ণ
Link Copied!

দীর্ঘ ১৫ বছর বন্ধ থাকার পর পুনরায় চালু হলো মাগুরা-নড়াইল সড়কে সরাসরি বাস চলাচল। এতে দুই জেলার যাত্রীদের দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। মাগুরা জেলা বাস মিনিবাস মালিক গ্রুপ ও নড়াইল জেলা বাস মালিক সমিতির যৌথ উদ্যোগে এ রুটে পুনরায় সরাসরি বাস চলাচল শুরু হয়েছে।

শনিবার (২০ জুন) দুপুরে মাগুরা শহরের চাউলিয়া বাসস্ট্যান্ড এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান এ বাস চলাচলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

মাগুরা জেলা বাস মিনিবাস মালিক গ্রুপের সভাপতি মীর আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক ইসহাক মল্লিক, সাবেক সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক কামরুজ্জামান মিলন, সিনিয়র লাইন সম্পাদক মো. মতিয়ার রহমান, লাইন সম্পাদক মনিরুল ইসলাম ও দপ্তর সম্পাদক মীর মোশারফ হোসেন। এ সময় জেলা বাস মিনিবাস মালিক গ্রুপের অন্যান্য নেতৃবৃন্দ ও পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, একসময় মাগুরা-নড়াইল রুটে নিয়মিত বাস চলাচল থাকলেও বিভিন্ন কারণে প্রায় দেড় দশক আগে তা বন্ধ হয়ে যায়। ফলে দুই জেলার সাধারণ মানুষকে যাতায়াতের ক্ষেত্রে বাড়তি সময় ও দুর্ভোগ পোহাতে হতো। দীর্ঘদিনের দাবি ও যাত্রীদের সুবিধার কথা বিবেচনা করে আবারও এ রুটে সরাসরি বাস চলাচল চালু করা হয়েছে।

পরিবহন সংশ্লিষ্টরা জানান, যাত্রীদের চাহিদা ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে নিয়মিতভাবে এ রুটে বাস চলাচল অব্যাহত রাখা হবে। সরাসরি বাস চলাচল শুরু হওয়ায় মাগুরা ও নড়াইল জেলার যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তারা আশা করছেন, এই সেবা অব্যাহত থাকলে দুই জেলার মধ্যে যোগাযোগ, ব্যবসা-বাণিজ্য ও সামাজিক সম্পর্ক আরও জোরদার হবে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন