শুক্রবার , ৩ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

২০১৯ সালের পর নকআউটে হারেনি আর্জেন্টিনা

ঢাকা ইনফো২৪
জুলাই ৩, ২০২৬ ৯:০৫ অপরাহ্ণ
Link Copied!

২০১৯ সালের পর নকআউটে হারেনি আর্জেন্টিনা

প্রকাশ: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬, ৯:০৩ পিএম   (ভিজিট : ০)

আর্জেন্টিনার ফুটবল দলের খেলোয়াড়রা-ফাইল ছবি

X

আর্জেন্টিনার ফুটবল দলের খেলোয়াড়রা-ফাইল ছবি

অভিষেক বিশ্বকাপেই ইতিহাস গড়ে শেষ ৩২-এ জায়গা করে নিয়েছে কেপ ভার্দে। এবার তাদের সামনে সবচেয়ে কঠিন পরীক্ষা—বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ম্যাচটা মাঠে গড়াবে শনিবার ভোর ৪টায়। 

প্রতিপক্ষ হিসেবে দুর্দান্ত ছন্দে আছে আর্জেন্টিনা। ২০১৯ কোপা আমেরিকার সেমিফাইনালে ব্রাজিলের কাছে হারের পর কোনও নকআউট ম্যাচে পরাজয়ের স্বাদ পায়নি লিওনেল স্ক্যালোনির দল। এরপর ২০২১ ও ২০২৩ সালে কোপা আমেরিকার শিরোপা জয়ের পাশাপাশি ২০২২ বিশ্বকাপও নিজেদের করে নেয় আলবিসেলেস্তেরা। এই শতকে বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে উঠতে পারা মাত্র তৃতীয় দলও আর্জেন্টিনা।

অপরদিকে বিশ্বকাপে প্রথম অংশগ্রহণেই সব হিসাব-নিকাশ পাল্টে দিয়েছে কেপ ভার্দে। স্পেন, উরুগুয়ে ও সৌদি আরবকে নিয়ে গঠিত কঠিন গ্রুপে তিনটি ড্র করে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে তারা। ১৯৯৮ সালে চিলির পর প্রথম দল হিসেবে কোনও ম্যাচ না জিতেই গ্রুপ পর্ব পেরিয়েছে তারা। পাশাপাশি ২০১০ সালে স্লোভাকিয়ার পর প্রথম অভিষিক্ত দল হিসেবে এবং ২০০৬ সালে ঘানার পর প্রথম আফ্রিকান দল হিসেবে বিশ্বকাপের নকআউট পর্বে উঠেছে।

এবার দেখা যাক গুরুত্বপূর্ণ কিছু পরিসংখ্যান

* ২৯ ম্যাচ খেলে বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড এখন লিওনেল মেসির দখলে। আর্জেন্টিনার হয়ে তার আন্তর্জাতিক ম্যাচ সংখ্যা ২০২।

* বিশ্বকাপের নকআউট পর্বে আর্জেন্টিনার শেষ ১৩ ম্যাচের সাতটিই গড়িয়েছে অতিরিক্ত সময়ে।

* বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বেশি ১১টি নকআউট ম্যাচ অতিরিক্ত সময়ে খেলেছে আর্জেন্টিনা।

* অভিষেক বিশ্বকাপে নকআউট পর্বে ওঠা দলগুলোর মধ্যে সবচেয়ে নিচের র‌্যাঙ্কিংয়ের দল কেপ ভার্দে (৬৭)।

* ২০২৬ বিশ্বকাপে অভিষেক হওয়া চার দলের (কেপ ভার্দে, কুরাসাও, জর্ডান ও উজবেকিস্তান) মধ্যে একমাত্র কেপ ভার্দেই নকআউট পর্বে জায়গা করে নিয়েছে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});