২৮ জুন থেকে বাংলাদেশীদের জন্য চালু হচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা

২৮ জুন থেকে বাংলাদেশীদের জন্য চালু হচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা

বাংলাদেশি নাগরিকদের জন্য আবার টুরিস্ট ভিসা চালুর ঘোষণা দিয়েছে ভারত। ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী বলেছেন, আগামী ২৮শে জুন থেকে ভিসার আবেদন করা যাবে।

বৃহস্পতিবার (২৫ জুন) রাষ্ট্রপতি মুহাম্মদ শাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশ করে
রাজধানীর যমুনা ফিউচার পার্কে ভারতীয় ভিসা সেন্টার পরিদর্শনের পর এক সংবাদ সম্মেলনে এই কথা জানান দিনেশ ত্রিবেদী।

তিনি বলেন, প্রথমে দেশের ৫টি কেন্দ্র থেকে ট্যুরিস্ট ভিসা ইস্যু করা হবে। পাশাপাশি মেডিকেলসহ অন্যান্য ভিসা সেবা অব্যাহত থাকবে।

এর আগে শুক্রবার (১২ জুন) বেনাপোল স্থল বন্দর দিয়ে বাংলাদেশে আসেন তিনি। বাংলাদেশে আসার পর এটিই দিনেশ ত্রিবেদীর প্রথম আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন।

২০২৪ সালের পাঁচই অগাস্টের গণ-অভ্যুত্থানে শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর ভারত সব ধরনের ভিসা কার্যক্রম বন্ধ রাখে।

পরে ভিসা সেন্টারগুলো চালু হলেও মূলত ওই সময় থেকেই ভারত জানিয়ে দেয় যে মেডিকেল ভিসা এবং কিছু জরুরি প্রয়োজন ছাড়া অন্যান্য ভিসা তারা আপাতত ইস্যু করবে না।

এর প্রায় দুই বছর পর ভারত আবার টুরিস্ট ভিসা চালু করতে যাচ্ছে।

 

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।