রবিবার , ২৮ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

২৯ হাজার শিশু পাচ্ছে ক্যাপসুল

ঢাকা ইনফো২৪
জুন ২৮, ২০২৬ ১:৪৭ অপরাহ্ণ
Link Copied!

নকলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন: ২৯ হাজার শিশু পাচ্ছে ক্যাপসুল

প্রকাশ: রোববার, ২৮ জুন, ২০২৬, ১:১৬ পিএম   (ভিজিট : ০)

ছবি: প্রতিনিধি

X

ছবি: প্রতিনিধি

শেরপুরের নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করা হয়েছে।

রোববার (২৮ জুন) সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে ও জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের জাতীয় পুষ্টি সেবার বাস্তবায়নে হাসপাতাল সভাপক্ষে এই ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গীর আলম।

এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার ডা: মোহাম্মদ গোলাম মোস্তফা, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. মহিউদ্দিন মুক্তার, বিএনপি নেতা মো. দেলোয়ার হোসেন সাঈদী, ইউপি চেয়ারম্যান মো. মোজাফ্ফর মহিউদ্দিন বুলবুলসহ স্বাস্থ্যবিভাগের কর্মকর্তা/কর্মচারীবৃন্ধ উপস্থিত ছিলেন।

হাসপাতাল সূত্র জানায়, এবারের ক্যাম্পেইনে নকলা উপজেলার ৯টি ইউনিয়নের ২৭টি ওয়ার্ডের ২১৬টি অস্থায়ী ও ১ স্থায়ী কেন্দ্রের মাধ্যমে ২৯ হাজার ৩’শ ৫০জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

শিশুদের বয়স ভেদে দুই রঙের ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। ৬ মাস থেকে ১১ মাস বয়সী ৩৪০২ জন শিশুরা পাবে একটি করে নীল রঙের ক্যাপসুল। ১ বছর থেকে ৫ বছর বয়সী ২৫ হাজার ৯’শ ৪৮জন শিশুরা পাবে একটি করে লাল রঙের ক্যাপসুল।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার ডা: মোহাম্মদ গোলাম মোস্তফা জানান, এই ভিটামিন ‘এ’ ক্যাপসুল শিশুদের শরীরে ভিটামিনের ঘাটতি পূরণ করবে, অপুষ্টি দূর করবে এবং সামগ্রিক রোগ প্রতিরোধ ক্ষমতা বহুগুণ বাড়িয়ে তুলবে। পাশাপাশি শিশুদের অন্ধত্ব প্রতিরোধেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উপজেলার সকল যোগ্য শিশুকে এই ক্যাম্পেইনের আওতায় এনে ক্যাপসুল খাওয়ানোর জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});