রবিবার , ১৪ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রাকৃতিক দুর্যোগ
  8. বিনোদন
  9. মতামত
  10. সর্বশেষ
  11. সারাদেশ

৩৬ বছর পর বিশ্বকাপে জয়ের স্বাদ পেল স্কটল্যান্ড

ঢাকা ইনফো২৪
জুন ১৪, ২০২৬ ১০:৪৯ পূর্বাহ্ণ
Link Copied!

ফুটবলের বিশ্ব আসরে তাদের সবশেষ জয়টা ছিল সেই ৩৬ বছর আগে, সে খরা কাটাল স্কটিশরা। ৫২ বছর পর বিশ্বকাপে আসা হাইতিকে ১-০ গোলে হারিয়েছে তারা।

ম্যাচের একমাত্র গোলটি করেন অধিনায়ক জন ম্যাকগিন। ২৮তম মিনিটে বাঁ প্রান্ত দিয়ে চে অ্যাডামসের দারুণ এক আক্রমণ থেকে নিচু ক্রস আসে বক্সে। সেখানে সুযোগ কাজে লাগিয়ে বল জালে জড়িয়ে দেন ম্যাকগিন। এর মধ্য দিয়ে ২৮ বছর পর বিশ্বকাপের মঞ্চে গোলের দেখা পায় স্কটল্যান্ড।

গোল হজমের পর ম্যাচে ফেরার জন্য মরিয়া হয়ে ওঠে হাইতি। ৩৪তম মিনিটে প্রভিডেন্সের শট স্কটিশ গোলরক্ষক আংশিকভাবে সামলালেও শেষ পর্যন্ত বিপদমুক্ত করেন হেন্ড্রি। তিন মিনিট পর আবারও হাইতির আক্রমণ থেকে সম্ভাবনা তৈরি হলেও ডিফেন্ডার হিকি সময়মতো হস্তক্ষেপ করে বিপদ ঠেকান।

বিরতির পরও আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে হাইতি। তবে পাল্টা আক্রমণে স্কটল্যান্ডও সুযোগ সৃষ্টি করে। ৭০তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করার সুবর্ণ সুযোগ পেয়েছিলেন ম্যাকগিন। কিন্তু ফাঁকায় থেকেও তার শট লক্ষ্যভ্রষ্ট হয়।

ম্যাচের ৮০তম মিনিটে সমতায় ফেরার সবচেয়ে ভালো সুযোগ পায় হাইতি। ডান দিক থেকে ভেসে আসা ক্রসে প্রায় ফাঁকা অবস্থায় হেড করেছিলেন পিয়েরো। তবে তার হেড অল্পের জন্য পোস্টের বাইরে চলে যায়।

শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে ১-০ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে স্কটল্যান্ড।

এই জয়ের মাধ্যমে বিশ্বকাপে ৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটাল স্কটিশরা। সর্বশেষ ১৯৯০ বিশ্বকাপে সুইডেনকে হারিয়ে জয় পেয়েছিল তারা। এরপর ১৯৯৮ বিশ্বকাপে অংশ নিলেও কোনো ম্যাচে জয় পায়নি স্কটল্যান্ড। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর আবারও বিশ্বকাপের মঞ্চে জয়ের স্বাদ পেল দলটি।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।