শনিবার , ৩ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

৪৪ উদ্ভাবনে স্বীকৃতি, অ্যাপিকটায় যাবে দেশ সেরা উদ্যোগ


অক্টোবর ৩, ২০২৬ ১০:০৯ অপরাহ্ণ
Link Copied!

দেশের তথ্যপ্রযুক্তি ও উদ্ভাবন খাতের ৪৪টি উদ্যোগকে স্বীকৃতি দিয়েছে বাংলাদেশ আইসিটি অ্যান্ড ইনোভেশন নেটওয়ার্ক (বিআইআইএন)। শনিবার ঢাকার ব্র্যাক বিশ্ববিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত ‘বাংলাদেশ আইসিটি অ্যান্ড ইনোভেশন অ্যাওয়ার্ডস ২০২৬’-এ এসব উদ্যোগের উদ্যোক্তা, শিক্ষার্থী ও প্রতিষ্ঠানকে ক্রেস্ট, সনদ ও পুরস্কার দেওয়া হয়।

এ বছর প্রতিযোগিতায় ৩৫৫টি প্রকল্প জমা পড়ে। দুই দিনের মূল্যায়ন শেষে ৯টি চ্যাম্পিয়ন, ১০টি বিজয়ী এবং ২৫টি মেরিট পুরস্কার দেওয়া হয়। শিল্প, শিক্ষা, ব্যাংকিং, সরকারি প্রশাসন ও নতুন উদ্যোগ খাতের ৪০ জন অভিজ্ঞ বিচারক প্রকল্পগুলো মূল্যায়ন করেন।

অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, বাংলাদেশকে শুধু বিদেশি প্রযুক্তির ব্যবহারকারী না হয়ে নিজস্ব উদ্ভাবন, গবেষণা ও প্রযুক্তি সক্ষমতার মাধ্যমে উৎপাদক ও রপ্তানিকারক দেশে পরিণত হতে হবে। কৃত্রিম বুদ্ধিমত্তা, অর্ধপরিবাহী নকশা, সফটওয়্যার, তথ্যকেন্দ্র ও ডিজিটাল সেবায় ‘মেড ইন বাংলাদেশ’ সক্ষমতা গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি।

পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি বলেন, উদ্ভাবন, গবেষণা ও ব্যবসার মধ্যে কার্যকর সংযোগ তৈরি করা জরুরি। অন্যদিকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন উদ্ভাবনকে বাজারজাত ও বাণিজ্যিকীকরণের জন্য অর্থায়ন, মেধাস্বত্ব সুরক্ষা ও নীতিসহায়তার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

চ্যাম্পিয়নদের মধ্যে রয়েছে সক্রিও টেকনোলজিসের ‘সক্রিও ডিএমএস’, টেটনের ‘মাইইসিজিএআই’, গ্রামীণ হেলথটেকের ‘দ্য সুখী ওয়ে’, বুয়েটের ‘এজেন্টআইএএম’, ইউল্যাবের ‘ক্রনিক’, চুয়েটের ‘সিঙ্ক ভি-১’, খুলনা বিশ্ববিদ্যালয়ের ‘আরবর’, বীরশ্রেষ্ঠ মুন্সী আবদুর রউফ পাবলিক কলেজের ‘ব্রেইলব্রিজ’ এবং ‘বিন্দো’।

চ্যাম্পিয়ন ও বিজয়ী উদ্যোগগুলো এশিয়া প্যাসিফিক আইসিটি অ্যালায়েন্স অ্যাওয়ার্ডসে (অ্যাপিকটা) বাংলাদেশের প্রতিনিধিত্বের জন্য মনোনীত হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});