শনিবার , ৩ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

প্রবল ঝড়ে বিপর্যস্ত ক্রিট, সরিয়ে নেওয়া হয়েছে বাসিন্দাদের


অক্টোবর ৩, ২০২৬ ৯:২৪ অপরাহ্ণ
Link Copied!

গ্রিসের দক্ষিণাঞ্চলীয় ক্রিট দ্বীপে শনিবারও তীব্র ঝড় ও ভারী বৃষ্টি অব্যাহত ছিল। এতে ব্যাপক বন্যা, সড়কে ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়া ও ঘরবাড়িতে পানি ঢুকে পড়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতির অবনতির মধ্যে কয়েক ডজন বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

গ্রিসের সংবাদমাধ্যম কাথিমেরিনি জানিয়েছে, ইরাক্লিও, খানিয়া ও রেথিমনো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মধ্যে রয়েছে। মুষলধারে বৃষ্টিতে নদী ও খাল উপচে পড়ে বিভিন্ন সড়কে পানি ও ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়ে।

এদিকে পশ্চিম ক্রিটের জনপ্রিয় পর্যটনকেন্দ্র সামারিয়া গর্জে আটকা পড়েছেন আট কর্মী। বন্যার পানিতে হাঁটার পথ তলিয়ে যাওয়ায় তারা সেখান থেকে বের হতে পারছেন না।

আটকা পড়া ব্যক্তিদের মধ্যে গ্রিসের প্রাকৃতিক পরিবেশ ও জলবায়ু পরিবর্তন সংস্থার ছয় কর্মী এবং দুই বনরক্ষী রয়েছেন। তারা গত ২৯ সেপ্টেম্বর ওই এলাকায় প্রবেশ করেন। কিন্তু আবহাওয়া পরিস্থিতির অবনতি হওয়ায় এখনো বের হতে পারেননি। প্রবেশপথ থেকে প্রায় ৪ দশমিক ৩ মাইল দূরে তারা আটকা রয়েছেন।

এ ছাড়া জোনিয়ানা গ্রামের একটি নদীর তীরবর্তী বাড়িঘর থেকেও বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। নদীর পানি উপচে পড়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন মাইলোপোটামোসের মেয়র জিওর্গোস ক্লাদোস। তিনি দাফনেদেস বসতিতেও বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন।

প্রবল ঝড়ের পূর্বাভাসের পর ক্রিটের কর্তৃপক্ষ জরুরি সতর্কতা জারি করে। একই সঙ্গে বিভিন্ন সড়ক ও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। ভারী বৃষ্টিতে দ্বীপটির কয়েকটি এলাকায় বাড়িঘরে পানি ঢুকে পড়ে এবং সড়ক ধ্বংসাবশেষে ঢেকে যায়। প্রবল বাতাসের কারণে ফেরি চলাচলও বাতিল করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});