শনিবার , ৪ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

৫০ লাখ টাকার ভারতীয় কেমিক্যালসহ ট্রাক জব্দ

ঢাকা ইনফো২৪
জুলাই ৪, ২০২৬ ৯:০১ অপরাহ্ণ
Link Copied!

৫০ লাখ টাকার ভারতীয় কেমিক্যালসহ ট্রাক জব্দ

প্রকাশ: শনিবার, ৪ জুলাই, ২০২৬, ৮:৫৮ পিএম   (ভিজিট : ০)

সংগৃহীত ছবি

X

সংগৃহীত ছবি

নেত্রকোনার কলমাকান্দা সীমান্তে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ১৮ ড্রাম ভারতীয় কেমিক্যালসহ একটি মিনি ট্রাক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

শনিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক ও পরিচালক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী। শুক্রবার রাতে কলমাকান্দার উপজেলার সরুজের মোড় এলাকা থেকে মালিকবিহীন মিনি ট্রাকসহ কেমিক্যালগুলো জব্দ করা হয়। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি। নেত্রকোনা ৩১ বিজিবি জানায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) খারনই বিওপির ৬ সদস্যের একটি বিশেষ টহল দল শুক্রবার রাতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে। 

সীমান্ত মেইন পিলার থেকে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চলাকালে ভারত থেকে আসা সন্দেহভাজন একটি মিনি ট্রাক দেখতে পেয়ে বিজিবি টহল দল সেটিকে চ্যালেঞ্জ করে। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা ট্রাকটি ফেলেই পালিয়ে যায়।

পরে ফেলে যাওয়া ট্রাক তল্লাশি চালিয়ে ১৮ ড্রাম ভারতীয় হাইড্রোক্সিজিন হাইড্রোক্লোরাইড (ইউএসপি) কেমিক্যাল জব্দ করে বিজিবি। জব্দ করা কেমিক্যালের আনুমানিক বাজার মূল্য ৩২ লাখ টাকা এবং মিনি ট্রাকটির মূল্য ১৮ লাখ টাকা। সব মিলিয়ে জব্দকৃত মালামালের সর্বমোট মূল্য ৫০ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});