৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল বহু ভবন! → Dhaka info24

৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল বহু ভবন!

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জুলাই ১৮, ২০২৬

৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল বহু ভবন!

প্রকাশ: শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ৪:৩৫ পিএম   (ভিজিট : ০)

ফাইল ছবি

X

ফাইল ছবি

তুরস্কের পূর্বাঞ্চলীয় মালটিয়া প্রদেশে শনিবার (১৮ জুলাই) ভোরে ৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (আফাদ) এ তথ্য জানিয়েছে। 

তুরস্কের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ আফাদের তথ্যমতে, স্থানীয় সময় ভোর ৬টা ২০ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। 

এর উৎপত্তিস্থল ছিল মালটিয়া প্রদেশের বাত্তালগাজি জেলায় এবং ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১৫.৫৯ কিলোমিটার (৯.৬৯ মাইল)।

ভূমিকম্পের তীব্র কাঁপুনি এলাজিগ, আদিয়ামান, তুনজেলি এবং সানলিউরফাসহ আশপাশের বেশ কয়েকটি প্রদেশেও অনুভূত হয়।

আফাদ আরও জানিয়েছে, ভূমিকম্পের পর তাৎক্ষণিকভাবে কোনো প্রাণহানি বা ক্ষতির খবর পাওয়া যায়নি।

তুরস্কের পরিবেশ, নগরায়ণ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী মুরাত কুরুম দেশটির সামাজিক মাধ্যমে এক বার্তায় বলেছেন, বাত্তালগাজিতে ভূমিকম্পের পর এখন পর্যন্ত কোনো ধরনের প্রতিকূল পরিস্থিতি বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। 

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।