Dhakainfo24
ঢাকাবুধবার , ২২ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

নকলমুক্ত পরিবেশে মনোহরদীতে পরীক্ষা শুরু

ঢাকা ইনফো২৪
এপ্রিল ২২, ২০২৬ ১:৪৯ অপরাহ্ণ
Link Copied!

সারা দেশের ন্যায় নরসিংদীর মনোহরদী উপজেলায় সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষা শুরু হয়েছে। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, এ বছর মনোহরদীতে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৩ হাজার ৬৩১ জন। এর মধ্যে এসএসসি পরীক্ষার্থী ২ হাজার ৮৫৯ জন, দাখিলে ৫৭৮ জন এবং ভোকেশনাল শাখায় ১৯৪ জন অংশগ্রহণ করছে।

এসএসসি পরীক্ষার জন্য উপজেলায় মোট পাঁচটি কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। কেন্দ্রগুলো হলো মনোহরদী সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, চালাকচর বহুমুখী উচ্চ বিদ্যালয়, খিদিরপুর উচ্চ বিদ্যালয়, গুতাশিয়া শুকুর মোহাম্মদ উচ্চ বিদ্যালয় এবং হাতিরদিয়া সাদত আলী আদর্শ উচ্চ বিদ্যালয়।

দাখিল পরীক্ষার জন্য দুটি কেন্দ্র নির্ধারিত হয়েছে চন্দনবাড়ী কামিল মাদ্রাসা এবং খিদিরপুর ফাজিল মাদ্রাসা। এছাড়া ভোকেশনাল পরীক্ষার জন্য দুটি কেন্দ্র রয়েছে কৃষ্ণপুর টেক্সটাইল ইনস্টিটিউট এবং মনোহরদী টেকনিক্যাল কেন্দ্র।

পরীক্ষা কেন্দ্রগুলোতে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজরদারি জোরদার করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।

মনোহরদী উপজেলার নির্বাহী কর্মকর্তা এম. এ. মুহাইমিন আল জিহান বলেন, “আজ ২১ এপ্রিল ২০২৬ তারিখে এসএসসি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। প্রতিটি কেন্দ্রেই প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজরদারি রাখা হয়েছে, যাতে কোনো ধরনের অনিয়ম বা নকলের সুযোগ না থাকে। পরীক্ষার্থীরা নির্বিঘ্নে পরীক্ষা দিচ্ছে এবং সামগ্রিক পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রয়েছে। অভিভাবক ও সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় আমরা একটি সুন্দর পরিবেশ বজায় রাখতে পেরেছি। আশা করছি বাকি পরীক্ষাগুলো একইভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন হবে।”

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।