Dhakainfo24
ঢাকাবুধবার , ২২ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য

এসএসসি পরীক্ষার্থীদের জন্য নতুন দুই নির্দেশনা

ঢাকা ইনফো২৪
এপ্রিল ২২, ২০২৬ ৫:০৬ অপরাহ্ণ
Link Copied!

এসএসসি পরীক্ষার্থীদের জন্য ক্যালকুলেটর ও হাতঘড়ি ব্যবহারে নতুন নির্দেশনা দেওয়া হয়েছে। এতে নির্দিষ্ট কিছু মডেলের সায়েন্টিফিক ক্যালকুলেটর এবং কাঁটাযুক্ত (নন-প্রোগ্রামেবল) হাতঘড়ি ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়।

নির্দেশনায় বলা হয়েছে, পরীক্ষার কেন্দ্রে পরীক্ষার্থীরা সায়েন্টিফিক নন-প্রোগ্রামেবল ক্যালকুলেটরের ৮টি নির্ধারিত মডেল ব্যবহার করতে পারবে। এসব মডেল হলো—Fx-82MS, Fx-100MS, Fx-570MS, Fx-991MS, Fx-991EX, Fx-991ES, Fx-991ES Plus ও Fx-991CW।

এ ছাড়া উল্লিখিত মডেলের বাইরে সাধারণ (নন-প্রোগ্রামেবল) ক্যালকুলেটরও ব্যবহার করা যাবে বলে উল্লেখ করা হয়েছে নির্দেশনায়।

এতে আরও বলা হয়েছে, পরীক্ষার্থীরা কাঁটাযুক্ত (অ্যানালগ) হাতঘড়ি ব্যবহার করতে পারবে। তবে কোনো ধরনের প্রোগ্রামেবল বা স্মার্ট ডিভাইস পরীক্ষার কেন্দ্রে বহন করা যাবে না।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।