ভারতের উত্তরপ্রদেশের জনপ্রিয় অভিনেত্রী ও দিব্যাঙ্কা সিরোহী আর নেই। টাইমস অব ইন্ডিয়া থেকে জানা যায় মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন অভিনেত্রী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৩০ বছর।
দিব্যাঙ্কা সিরোহীর পারিবার থেকে জানানো হয়, সব ঠিক ছিল কিন্তু মঙ্গলবার রাতে হঠাৎ অসুস্থ বোধ করেন দিব্যাঙ্কা। পরে তাকে দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তবে আকস্মিক এই ঘটনায় অভিনেত্রীর পরিবারের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনও বিবৃতি দেয়া হয়নি।
অভিনেত্রীর এভাবে চলে যাওয়ায় তার সহকর্মী ও ভক্তরা শোক সংবাদে স্তব্ধ হয়ে পড়েছেন। উত্তরপ্রদেশের বুলন্দশহরে জন্ম নেয়া দিব্যাঙ্কা পরিবারের সঙ্গে গাজিয়াবাদে বসবাস করতেন।
উত্তরপ্রদেশের বুলন্দশহরে জন্ম নেয়া দিব্যাঙ্কা পড়াশোনায় ছিলেন মেধাবী। পরিবারের সঙ্গে তিনি গাজিয়াবাদেই বসবাস করতেন।ছোটবেলা থেকেই অভিনয় ও নাচের প্রতি ছিল তার প্রচণ্ড ঝোঁক। একটি সাক্ষাৎকারে দিব্যাঙ্কা জানিয়েছিলেন, দীপাবলির সময় সুনন্দা শর্মার একটি গানে নীল রঙের স্যুট পরে তিনি একটি ভিডিও বানান। ওই গানটির নাম ছিল ‘মেরি মাম্মি নু পসন্দ নি তু’।
দিব্যাঙ্কা ৫০টিরও বেশি হরিয়ানভি গানে কাজ করেছেন এবং ইন্ডাস্ট্রির বেশ কয়েকজন শীর্ষস্থানীয় তারকা, যেমন মাসুম শর্মা, অমিত সাইনি রোহতাকিয়া এবং কেডি-র সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন। অল্প সময়েই দিব্যাঙ্কা হরিয়ানভির মানুষের কাছে একটি পরিচিত মুখ হয়ে ওঠেন।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া।
সালাউদ্দিন/সাএ
