Dhakainfo24
ঢাকাবৃহস্পতিবার , ২৩ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য

মধ্যপ্রাচ্যের সব রুটে ইউএস-বাংলার ফ্লাইট চলাচল স্বাভাবিক

ঢাকা ইনফো২৪
এপ্রিল ২৩, ২০২৬ ৬:২৭ অপরাহ্ণ
Link Copied!

দেশের বেসরকারি উড়োজাহাজ সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স মধ্যপ্রাচ্যের সব রুটে পুনরায় স্বাভাবিক ফ্লাইট পরিচালনা শুরু করেছে।

চলমান আঞ্চলিক সংঘাতের কারণে গত ২৮ ফেব্রুয়ারি থেকে আন্তর্জাতিক ফ্লাইট সূচিতে বিঘ্ন ঘটলেও পরিস্থিতির উন্নতির পর আবার নিয়মিত কার্যক্রমে ফিরেছে সংস্থাটি।

সংস্থাটি বর্তমানে দুবাই, শারজাহ, আবুধাবি, মাস্কাট, দোহা, রিয়াদ এবং জেদ্দা রুটে ফ্লাইট পরিচালনা করছে।

সর্বশেষ সংযোজন হিসেবে আগামী ২৩ এপ্রিল থেকে ঢাকা-দোহা রুটে ফ্লাইট পুনরায় চালু হচ্ছে।

প্রতিদিন সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ঢাকা থেকে দোহাগামী ফ্লাইট ছেড়ে যাবে এবং একই দিনে স্থানীয় সময় রাত ১১টা ৩০ মিনিটে দোহা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসবে।

ঢাকা-মাস্কাট রুটে সরাসরি ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা, তবে ফেরার পথে মাস্কাট থেকে ফ্লাইট চট্টগ্রাম হয়ে ঢাকায় অবতরণ করে।

ঢাকা-দুবাই রুটে প্রতিদিনের ফ্লাইট চট্টগ্রাম হয়ে পরিচালিত হয়। এছাড়া আবুধাবি রুটে সপ্তাহে ছয় দিন (বৃহস্পতিবার ছাড়া) এবং শারজাহ রুটে সপ্তাহে চার দিন ফ্লাইট রয়েছে।

সৌদি আরবের ক্ষেত্রে রিয়াদ রুটে সপ্তাহে পাঁচ দিন (শুক্র, শনি, রবি, মঙ্গল ও বুধবার) এবং জেদ্দা রুটে সপ্তাহে তিন দিন (রবি, মঙ্গল ও বৃহস্পতিবার) ফ্লাইট পরিচালনা করা হচ্ছে।

সংস্থার অধিকাংশ মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজে পরিচালিত হয়। আর রিয়াদ ও জেদ্দা রুটে ব্যবহৃত হচ্ছে এয়ারবাস এ৩৩০-৩০০।

বর্তমানে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বহরে মোট ২৫টি উড়োজাহাজ রয়েছে, যার মধ্যে ৩টি এয়ারবাস এ৩৩০-৩০০ এবং ৯টি বোয়িং ৭৩৭-৮০০।

আগামীতে মদিনা ও দাম্মাম রুটে ফ্লাইট চালুর পরিকল্পনাও রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।