Dhakainfo24
ঢাকাশনিবার , ২৫ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

ইরানের সঙ্গে ফের বসতে ২ প্রতিনিধিকে পাকিস্তান পাঠাচ্ছেন ট্রাম্প

ঢাকা ইনফো২৪
এপ্রিল ২৫, ২০২৬ ১২:০৫ পূর্বাহ্ণ
Link Copied!

ইরানের সঙ্গে ফের আলোচনার জন্য দুই প্রতিনিধিকে পাকিস্তান পাঠাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (২৫ এপ্রিল) সকালে তারা পাকিস্তানের উদ্দেশ্যে রওনা দেবেন।

স্থানীয় সময় শুক্রবার (২৪ এপ্রিল) ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট এ তথ্য জানান।

ফক্স নিউজের প্রতিবেদন অনুসারে, মার্কিন কর্মকর্তারা পাকিস্তান সফরের প্রস্তুতি নেওয়ার সময় ইরান যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে সরাসরি বৈঠকের কথা জানিয়েছে।

শনিবার সকালে বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনার জন্য পাকিস্তান সফর করবেন বলে হোয়াইট হাউসের মুখপাত্র নিশ্চিত করেছেন।

ফক্স নিউজের শো ‘আমেরিকা রিপোর্টস’-এ লেভিট বলেন, ‘ইরানিরা সরাসরি কথা বলতে চায়’ এবং মার্কিন প্রেসিডেন্ট ‘আলোচনার একটি সুযোগ দিতে’ ইচ্ছুক।

‘প্রয়োজনে পাকিস্তানে যাওয়ার জন্য সবাই প্রস্তুত থাকবে। তবে প্রথমে স্টিভ এবং জ্যারেড সেখানে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন,’ যোগ করেন লেভিট।

হোয়াইট হাউসের এ মুখপাত্র আরও বলেন, ‘প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট ও দলের বাকি সদস্যদের কাছে তারা রিপোর্ট করবেন।’

‘ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ওয়াশিংটনে ‘স্ট্যান্ড-বাই’ (প্রস্তুত) থাকবেন এবং যদি আমরা মনে করি এটি তার সময়ের সঠিক ব্যবহার হবে; তবেই তাকে পাকিস্তানে পাঠানো হবে,’ যোগ করেন তিনি।

শান্তি আলোচনার প্রস্তাবগুলো নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে পুনরায় বসতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি আজ রাতেই ইসলামাবাদে পৌঁছানোর কথা রয়েছে।



সালাউদ্দিন/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।