Dhakainfo24
ঢাকাশনিবার , ২৫ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

দুপুর ১টার মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টির শঙ্কা

ঢাকা ইনফো২৪
এপ্রিল ২৫, ২০২৬ ৯:০৬ পূর্বাহ্ণ
Link Copied!

সারা দেশে চলছে তীব্র অস্বস্তিকর তাপপ্রবাহ। প্রচণ্ড গরমের দাপটে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এমন অস্থির পরিস্থিতির মধ্যেই দেশের উত্তর ও ময়মনসিংহ অঞ্চলের মানুষের জন্য কিছুটা স্বস্তির বার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

শনিবার (২৫ এপ্রিল) থেকে পরবর্তী কয়েক দিনে এসব অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। সেই সঙ্গে নদীবন্দরগুলোতে দেওয়া হয়েছে বিশেষ সতর্ক সংকেত। 

আবহাওয়া অফিস থেকে দেওয়া এক বিশেষ সতর্ক বার্তায় বলা হয়, আজ দুপুর ১টার মধ্যে রংপুর ও ময়মনসিংহ বিভাগের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে এই ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। দমকা হাওয়ার সাথে হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি। এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নৌবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস।

শুক্রবার সন্ধ্যা থেকে পরবর্তী পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে নতুন আশার কথা শুনিয়েছেন আবহাওয়াবিদরা। পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত লঘুচাপের একটি বর্ধিতাংশ বিস্তৃত রয়েছে। এই লঘুচাপের প্রভাবেই আগামী কয়েক দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি ও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর ফলে গরমের তীব্রতা কিছুটা হলেও কমতে পারে বলে আশা করছেন বিশেষজ্ঞরা।

এদিকে, আজ সন্ধ্যা পর্যন্ত দেশের সামগ্রিক আবহাওয়া পরিস্থিতি নিয়ে জানানো হয়, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। কোনো কোনো এলাকায় বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে। তবে দেশের বাকি সব এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। 

অন্যদিকে, দেশের বিভিন্ন জেলা ও বিভাগের ওপর দিয়ে এখনো মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। ঢাকা, মাদারীপুর, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, পটুয়াখালী, রাঙামাটি, বান্দরবান ও লক্ষ্মীপুর জেলাসহ পুরো খুলনা বিভাগের ওপর দিয়ে এই তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আবহাওয়া অফিস জানিয়েছে, এই তাপপ্রবাহ সহসা থামছে না। আগামী কয়েক দিন এটি অব্যাহত থাকতে পারে।



সালাউদ্দিন/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।