Dhakainfo24
ঢাকারবিবার , ২৬ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য

ট্রাম্পের নৈশভোজের সময় গুলি, কেমন আছেন ট্রাম্প!

ঢাকা ইনফো২৪
এপ্রিল ২৬, ২০২৬ ৯:৫৯ পূর্বাহ্ণ
Link Copied!

ওয়াশিংটন হিলটন হোটেলে নৈশভোজের অনুষ্ঠান চলাকালে গুলির ঘটনা

ওয়াশিংটন হিলটন হোটেলে নৈশভোজের অনুষ্ঠান চলাকালে গুলির ঘটনা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ওয়াশিংটন হিলটন হোটেলে নৈশভোজের অনুষ্ঠান চলাকালে গুলির ঘটনায় সন্দেহভাজন হামলাকারীর কাছে ‘একাধিক অস্ত্র’ ছিল। আর সন্দেহভাজন এই হামলাকারী একজন ‘সম্ভাব্য হত্যাকারী’। 

মার্কিন সিক্রেট সার্ভিসের কিছু ‘অত্যন্ত সাহসী’ সদস্য এই সন্দেহভাজন হামলাকারীকে ধরে ফেলেন।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার রাতে হোয়াইট হাউসের ব্রিফিং রুমে আয়োজিত ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব কথা বলেন ট্রাম্প।

এর আগে ওয়াশিংটন হিলটন হোটেলে বিভিন্ন সংবাদমাধ্যমের হোয়াইট হাউস সংবাদদাতাদের নৈশভোজের অনুষ্ঠান চলাকালে গুলির ঘটনা ঘটে। এই নৈশভোজে অংশ নিয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প ও ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্প।

গুলির শব্দ আসার পর জরুরিভিত্তিতে প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডিকে নিরাপদে সরিয়ে নেন নিরাপত্তার দায়িত্বে থাকা সিক্রেট সার্ভিসের সদস্যরা। পরে ট্রাম্প হোয়াইট হাউসের ব্রিফিং রুমে সাংবাদিকদের ব্রিফিং করেন।

অনুষ্ঠানটি সম্পর্কে ট্রাম্প বলেন, এটি ছিল বাকস্বাধীনতার প্রতি উৎসর্গ করা একটি আয়োজন, যার উদ্দেশ্য ছিল ঐক্য গড়ে তোলা।

ওয়াশিংটনের যে হোটেলে (ওয়াশিংটন হিলটন হোটেল) এই নৈশভোজের আয়োজন করা হয়েছিল, সেটি ‘বিশেষভাবে নিরাপদ’ নয় বলে মন্তব্য করেন ট্রাম্প। তিনি বলেন, ‘আমরা আজ রাতে ঘটে যাওয়া সব পরিস্থিতি পর্যালোচনা করেছি, এবং আমি বলব, এটি খুব বেশি নিরাপদ একটি ভবন নয়।’

হোটেলটি ১৯৬৫ সালে চালু হয়। চালু হওয়ার পর থেকে এখানে বহু গুরুত্বপূর্ণ রাজনৈতিক অনুষ্ঠান হয়েছে।

ঘটনার বিবরণ দিতে গিয়ে ট্রাম্প বলেন, সন্দেহভাজন ব্যক্তি একাধিক অস্ত্র নিয়ে একটি নিরাপত্তা চৌকিতে হামলা চালান। পরে সিক্রেট সার্ভিসের কিছু অত্যন্ত সাহসী সদস্য তাঁকে নিষ্ক্রিয় করেন।

ট্রাম্প বলেন, এই ঘটনায় একজন কর্মকর্তা গুলিবিদ্ধ হয়েছেন। তাঁকে খুব কাছ থেকে গুলি করা হয়েছিল। তবে তিনি প্রাণে বেঁচে গেছেন। কারণ তিনি খুব ভালো বুলেটপ্রুফ ভেস্ট পরেছিলেন।

ট্রাম্প বলেন, গত কয়েক বছরে এটিই প্রথম ঘটনা নয়, যেখানে কোনো রিপাবলিকানকে একজন ‘সম্ভাব্য হত্যাকারী দ্বারা হামলার শিকার হতে হয়েছে।

এ প্রসঙ্গে ট্রাম্প আগের দুটি ঘটনার কথা উল্লেখ করেন। একটি পেনসিলভানিয়ার, আরেকটি ফ্লোরিডার। তিনি প্রেসিডেন্ট পুনর্নির্বাচিত হওয়ার আগে এই দুটি স্থানে তাঁকে হত্যার চেষ্টা করা হয়েছিল।

ট্রাম্প বলেন, ওয়াশিংটন হিলটন হোটেলের ঘটনায় সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে হেফাজতে নেওয়া হয়েছে। তিনি এই সন্দেহভাজন ‘খুবই অসুস্থ মানসিকতার মানুষ’ বলে বর্ণনা করেন।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।