Dhakainfo24
ঢাকারবিবার , ২৬ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য

ট্রাম্পের মন্তব্য: প্রেসিডেন্টের দায়িত্ব অত্যন্ত বিপজ্জনক

ঢাকা ইনফো২৪
এপ্রিল ২৬, ২০২৬ ৩:২৭ অপরাহ্ণ
Link Copied!

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন প্রেসিডেন্টের দায়িত্ব অত্যন্ত বিপজ্জনক। 

শনিবার (২৫ এপ্রিল) স্থানীয় সময় ওয়াশিংটনে একটি হোটেলে ডিনারের সময় গুলির ঘটনার পর এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।এপি নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 

হোয়াইট হাউসের ব্রিফিং রুমে নিজের বিরুদ্ধে রাজনৈতিক সহিংসতার আশঙ্কা নিয়ে এক প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন, এ বিষয়ে তিনি কিছুটা উদ্বিগ্ন হলেও একে খুব বেশি প্রশ্রয় দিতে চান না। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করা একটি ‘বিপজ্জনক পেশা’।

ট্রাম্প হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারে গুলিবর্ষণের ঘটনার পর আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে রসিকতা করে বলেন, ‘প্রেসিডেন্সি যে এতটা বিপজ্জনক পদ হতে পারে তা যদি আগে জানতাম, তবে হয়তো আমি নির্বাচনেই দাঁড়াতাম না।

পরবর্তীতে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘দেখুন, আমি এখানে একটি দায়িত্ব পালন করতে এসেছি। এটি (বিপদ) এই কাজেরই অংশ। আমার মনে হয় না এর চেয়ে বিপজ্জনক আর কোনো পেশা হতে পারে। তবে আমি দেশকে ভালোবাসি এবং আমরা যে কাজগুলো করছি তা নিয়ে আমি অত্যন্ত গর্বিত।’

 

এর আগে, ওয়াশিংটন হিলটন হোটেলে বিভিন্ন সংবাদমাধ্যমের হোয়াইট হাউস সংবাদদাতাদের নৈশভোজের অনুষ্ঠান চলাকালে গুলির শব্দ আসে। এই নৈশভোজে অংশ নিয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প।

গুলির শব্দ শোনার পর জরুরি ভিত্তিতে প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডিকে নিরাপদে সরিয়ে নেন নিরাপত্তার দায়িত্বে থাকা সিক্রেট সার্ভিসের সদস্যরা। পরে ট্রাম্প হোয়াইট হাউসের ব্রিফিং রুমে সাংবাদিকদের ব্রিফিং করেন।

এসময় ওয়াশিংটনের যে হোটেলে এই ডিনারের আয়োজন করা হয়েছিল, সেটি ‘বিশেষভাবে নিরাপদ’ নয় বলেও মন্তব্য করেন ট্রাম্প।

ট্রাম্প বলেন, ‘আমরা আজ রাতে ঘটে যাওয়া সব পরিস্থিতি পর্যালোচনা করেছি, এবং আমি বলব, এটি খুব বেশি নিরাপদ একটি ভবন নয়।’

উল্লেখ্য, ১৯৬৫ সালে চালু হয় হোটেলটি। চালু হওয়ার পর থেকে এখানে বহু গুরুত্বপূর্ণ রাজনৈতিক অনুষ্ঠান হয়েছে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।