Dhakainfo24
ঢাকারবিবার , ২৬ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য

ট্রাম্পের অনুষ্ঠানে হামলার উদ্দেশ্য কী, মুখ খুললেন হামলাকারী

ঢাকা ইনফো২৪
এপ্রিল ২৬, ২০২৬ ৪:০২ অপরাহ্ণ
Link Copied!

হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারে হামলার অভিযোগে কোল টমাস অ্যালেনকে ঘটনাস্থলেই আটক করেছে নিরাপত্তারক্ষীরা। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন এবং তাকে জিজ্ঞাসাবাদ করছে যুক্তরাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জিজ্ঞাসাবাদে তিনি হামলার উদ্দেশ্য সম্পর্কেও কিছু তথ্য দিয়েছেন বলে জানা গেছে।

তদন্তে উঠে এসেছে, শনিবার স্থানীয় সময় রাত ১২টা ৩৫ মিনিটের দিকে তিনি হোটেলের লবিতে প্রবেশ করেন এবং নিরাপত্তা তল্লাশি ও মেটাল ডিটেক্টর এড়িয়ে ভেতরে ঢোকার চেষ্টা করেন।

এ সময়ই গোলাগুলির ঘটনা ঘটে। এক নিরাপত্তারক্ষীকে কাছ থেকে গুলি করা হলেও তার পরিহিত বুলেটপ্রুফ ভেস্ট গুলিটি প্রতিহত করায় তিনি প্রাণে বেঁচে যান। মার্কিন সংবাদমাধ্যম সিবিএস জানিয়েছে, ঘটনায় মোট পাঁচ থেকে আট রাউন্ড গুলি ছোড়া হয়েছে।

জিজ্ঞাসাবাদে তার এই হামলার উদ্দেশ্য সম্পর্কে জানতে চাওয়া হলে অ্যালেন জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের লক্ষ্য করে হামলা করতে চেয়েছিলেন তিনি। সিবিএস নিউজ দুটি অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে।

মার্কিন অ্যাটর্নি জিনিন পিরো জানান, সোমবার অ্যালেনকে আদালতে হাজির করা হবে। তার বিরুদ্ধে দুটি অভিযোগ আনা হয়েছে। প্রথমত, সহিংস অপরাধে আগ্নেয়াস্ত্র ব্যবহার এবং দ্বিতীয়ত, বিপজ্জনক অস্ত্র দিয়ে ফেডারেল কর্মকর্তার ওপর হামলা।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।