Dhakainfo24
ঢাকাসোমবার , ২৭ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য

ভারী বর্ষণ কতদিন থাকবে, জানাল আবহাওয়া অফিস

ঢাকা ইনফো২৪
এপ্রিল ২৭, ২০২৬ ৯:০৯ পূর্বাহ্ণ
Link Copied!

আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টি ও অতি ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার (২৬ এপ্রিল) আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ হতে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে আজ থেকে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত দেশের কোথাও না কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

প্রথম ও দ্বিতীয় দিন (২৬ ও ২৭ এপ্রিল): রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও অতি ভারী বর্ষণ হতে পারে।

তৃতীয় দিন (২৮ এপ্রিল) : বৃষ্টির আওতা বেড়ে ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অতি ভারী বর্ষণ হতে পারে।

চতুর্থ ও পঞ্চম দিন (২৯ ও ৩০ এপ্রিল) : বৃষ্টির তীব্রতা ও ব্যাপ্তি আরও বাড়বে। রংপুর, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, বর্তমানে ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগসহ বিভিন্ন জেলায় মৃদু তাপদাহ বয়ে যাচ্ছে। এটি বৃষ্টিপাতের প্রভাবে কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে।

আজ সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। 



সালাউদ্দিন/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।