রাজবাড়ীর পাংশা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১১টায় পাংশা উপজেলা নির্বাহী অফিসার মো. রিফাতুল হকের সভাপতিত্বে আইনশৃঙ্খলা কমিটির সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাদ আহমেদ, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মঈনুল ইসলাম, ডা. দেলোয়ার হুসাইন (উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা), উপজেলা বিএনপির সভাপতি চাঁদ আলী খান, সাবেক ভিপি হাবিবুর রহমান রাজা, রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্যের প্রতিনিধি ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রিংকু, স্থানীয় সাংবাদিক এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ।
আইনশৃঙ্খলা কমিটির সদস্যগণ সভায় উপস্থিত ছিলেন। এ সময় পাংশার আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক সন্ত্রাস, চুরি নিয়ন্ত্রণসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
কুশল/সাএ
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
