Dhakainfo24
ঢাকাসোমবার , ২৭ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

নান্দাইলে তথ্য প্রতিমন্ত্রীর নির্দেশনায় জ্বালানি তেলের অবৈধ মজুদকারী দুই ব্যাবসায়ীকে জরিমানা

ঢাকা ইনফো২৪
এপ্রিল ২৭, ২০২৬ ১০:৩৯ অপরাহ্ণ
Link Copied!

ময়মনসিংহের নান্দাইলে জ্বালানি তেলের অবৈধ মজুদ প্রতিরোধ ও বাজার নিয়ন্ত্রণে বিশেষ অভিযান পরিচালনা করেন নান্দাইল উপজেলা প্রশাসন।

সোমবার (২৭ এপ্রিল) নান্দাইল আসনের সংসদ সদস্য ও তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর নির্দেশনায় উপজেলা প্রশাসন সন্ধ্যা ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত নান্দাইল চৌরাস্তা এলাকায় এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

মাননীয় তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর নির্দেশনায় ও জেলা প্রশাসক, ময়মনসিংহ-এর তত্ত্বাবধানে অভিযানে নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালাহ উদ্দিন মাহমুদ।

অভিযান চলাকালে জ্বালানি তেলের ক্রয়-বিক্রয়ের তথ্য সঠিকভাবে রেজিস্টারে লিপিবদ্ধ না করা এবং ক্রয়কৃত তেলের পরিমাণের সাথে বিক্রয়ের তথ্যে অসামঞ্জস্য পাওয়ায় দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ধারা অনুযায়ী ‘মিজান মেশিনারিজ’কে ১৫,০০০ টাকা এবং ‘হাজী ট্রেডার্স’কে ২৫,০০০ টাকা—সর্বমোট ৪০,০০০ টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সালাহ উদ্দিন মাহমুদ জানান, জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরি বা অবৈধ মজুদ রোধে জেলা প্রশাসনের এই কঠোর নজরদারি অব্যাহত থাকবে। জনস্বার্থে এবং বাজার স্থিতিশীল রাখতে জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরণের মোবাইল কোর্ট পরিচালনা নিয়মিত অব্যাহত থাকবে বলে জানান।

উক্ত অভিযানকালে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।