Dhakainfo24
ঢাকামঙ্গলবার , ২৮ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

দরজায় ‘কাফনের কাপড়’, চিরকুটে স্বামীর আগে স্ত্রীকে হত্যার হুমকি

ঢাকা ইনফো২৪
এপ্রিল ২৮, ২০২৬ ১০:৫৮ অপরাহ্ণ
Link Copied!

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার বড়ধুশিয়া এলাকায় একটি বাড়ির দরজার সামনে ‘কাফনের কাপড়’ রেখে চিরকুটে হত্যার হুমকির ঘটনায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বড়ধুশিয়া গ্রামের আবুল হাসেমের বাড়িতে তার ছেলে আরিফুল ইসলাম রিফাত ও তার স্ত্রীকে লক্ষ্য করে অজ্ঞাত ব্যক্তি এ হুমকি দেয়। গত ২৭ এপ্রিল বিকেলে বাড়ির দরজার সামনে একটি কাফনের কাপড় রাখা হয় এবং সঙ্গে একটি চিরকুট রেখে যাওয়া হয়।

চিরকুটে লেখা ছিল,তুই কি ভাবছস তুই পুলিশের কাছে গেলে আমি ভয় পাবো। তকে আর তোর বউকে আগে শেষ করবো। তারপর তোর সাথে লড়াই হবে। তকে আর তোর বউকে শেষ কবরে দেব। তোর বউয়ের কাফনের কাপড় দিয়ে গেলাম। এরপর তোরটা সামনাসামনি দেব, রেডি থাক।

ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, এমন ভয়াবহ হুমকির ঘটনায় তারা চরম আতঙ্কে রয়েছেন। রিফাতের বড় বোন বলেন, “হঠাৎ এমন হুমকি পেয়ে আমরা খুবই ভয় পাচ্ছি। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা বুঝতে পারছি না। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।”

পরিবারের পক্ষ থেকে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে ব্রাহ্মণপাড়া থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

এ বিষয়ে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, ঘটনাটি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। অভিযোগ পাওয়ার পরই তদন্ত শুরু হয়েছে। জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। পাশাপাশি ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ঘটনাটি ঘিরে এলাকায় উদ্বেগ সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত দোষীদের গ্রেপ্তার এবং এলাকায় নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।