Dhakainfo24
ঢাকামঙ্গলবার , ২৮ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

নকলমুক্ত পরিবেশে এইচএসসি পরীক্ষা ও শিক্ষার মানোন্নয়ন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঢাকা ইনফো২৪
এপ্রিল ২৮, ২০২৬ ১১:১০ অপরাহ্ণ
Link Copied!

চাঁপাইনবাবগঞ্জে নকলমুক্ত পরিবেশে এইচএসসি পরীক্ষা গ্রহণ এবং শিক্ষার মানোন্নয়ন বিষয়ক  মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।  মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ১১টায় শহরের শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের শিক্ষক মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। নবাবগঞ্জ জেলা কলেজ শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব ও স্বাগত বক্তব্য দেন শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের অধ্যক্ষ এবং নজেকশিস  সমিতির সভাপতি মোহাঃ তরিকুল আলম সিদ্দিকি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আ.ন.ম. মোফাখখারুল ইসলাম। তিনি বলেন, নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে শিক্ষক, প্রশাসন ও অভিভাবকদের সম্মিলিত উদ্যোগ অত্যন্ত জরুরি। পাশাপাশি শিক্ষার গুণগত মান উন্নয়নে আধুনিক ও কার্যকর শিক্ষণ পদ্ধতি অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের গভর্নিং বডির সভাপতি মোহাঃ লতিফুর রহমান, রাজশাহী কলেজের দর্শন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোহাম্মদ আরিফুল ইসলাম, পরিসংখ্যান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর কে.এম. মাহফুজুর রহমান এবং নাচোল মহিলা কলেজের অধ্যক্ষ ও সমিতির সাবেক সভাপতি মোঃ ওবাইদুর রহমান। সভায় চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন কলেজের অধ্যক্ষ ও শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন। বক্তারা নকলমুক্ত পরীক্ষা গ্রহণে কঠোর নজরদারি, প্রযুক্তির ব্যবহার এবং শিক্ষার্থীদের মধ্যে নৈতিকতা ও সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। একইসঙ্গে শিক্ষার মানোন্নয়নে শিক্ষক প্রশিক্ষণ জোরদার, পাঠদান পদ্ধতির আধুনিকায়ন এবং শিক্ষাবান্ধব পরিবেশ সৃষ্টির প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়। অনুষ্ঠানটি সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয় এবং অংশগ্রহণকারীরা নকলমুক্ত পরীক্ষা গ্রহণে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নজেকশিস এর সাধারণ সম্পাদক মোঃ বাবুল আখতার।
*******
চাঁপাইনবাবগঞ্জে জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত উৎসব অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জে জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত উৎসব অনুষ্ঠিত হয়েছে। জেলার পিছিয়ে পড়া নারী জনগোষ্ঠীর মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ আয়োজন করা হয়। মঙ্গলবার বিকেলে পৌর এলাকার আলীনগর উচ্চ বিদ্যালয় চত্বরে এ উৎসব অনুষ্ঠিত হয়। বাংলাদেশ কমিউনিটি রেডিও এসোসিয়েশনের সহযোগিতায় কমিউনিটি রেডিও ‘রেডিও মহানন্দা ’ এ আয়োজন করে।
রেডিও মহানন্দার স্টেশন ম্যানেজার আলিয়া ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয়প্রধান অতিথি ছিলেন সরকার বিভাগের উপ-পরিচালক
উজ্বল কুমার ঘোষ।
বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা সমাজ সেবা অফিসার কাঞ্চন কুমার,  জেলা গ্রাম আদালতের  জেলা ম্যানেজার শফিকুর রহমান, আলীনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এতাহার  আলী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গোলাম ফারুক মিথুন।
উৎসবে কুইজ প্রতিযোগিতা, সচেতনতামূলক বইয়ের স্টল, সাংস্কৃতিক পরিবেশনা,  গম্ভীরা ভিডিওচিত্র প্রদর্শন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন এলাকার নারী, কিশোরী ও প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
আয়োজকরা জানান, নারীদের জেন্ডার বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং গ্রাম আদালতের সুবিধা সম্পর্কে অবহিত করাই ছিল এ উৎসবের মূল উদ্দেশ্য। এ ধরনের আয়োজনের মাধ্যমে নারীরা তাদের অধিকার, বিচারপ্রাপ্তির পথ এবং গ্রাম আদালতের বিভিন্ন সেবা সম্পর্কে সহজেই জানতে পারছেন।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।