Dhakainfo24
ঢাকাবুধবার , ২৯ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য

কালীগঞ্জে ৩ ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার

ঢাকা ইনফো২৪
এপ্রিল ২৯, ২০২৬ ৮:১৯ অপরাহ্ণ
Link Copied!

ঝিনাইদহের কালীগঞ্জ থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত পৃথক মামলার ৩ জন ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ এপ্রিল) দিবাগত রাতে ঢাকা সিটি এবং জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন-উপজেলার ভাটাডাঙ্গা গ্রামের গোলাম মন্ডলের ছেলে ইকবাল হোসেন, সে সশ্রম যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত একজন পলাতক আসামী, কালীগঞ্জ উপজেলার খামার মুন্দিয়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে সাদ্দাম হোসেন। সে ১ বছর সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী। এই দুই আসামী পুলিশের বিশেষ একটি আভিযানিক দল ঢাকা থেকে গ্রেপ্তার করে।

অপরজন হলো ফয়লা ঈদগাহ পাড়ার খোরশেদ আলমের ছেলে লতিফুল ইসলাম। তার বিরুদ্ধে চেক জালিয়াতির মামলায় এক বছরের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ওয়ারেন্টভূক্ত আসামি। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জেল্লাল হোসেনের নির্দেশনায় এসআই (নি:) রাজিবের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে পৃথক অভিযান পরিচালনা করে আসামীদের আত্মগোপনে থাকা বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জেল্লাল হোসেন বলেন, গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।