Dhakainfo24
ঢাকাবৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য

ফের আবারও বাড়ল তেলের দাম

ঢাকা ইনফো২৪
এপ্রিল ৩০, ২০২৬ ৯:৫২ পূর্বাহ্ণ
Link Copied!

মধ্যপ্রাচ্য থেকে তেলের সরবরাহ দীর্ঘ সময় ধরে বাধাগ্রস্ত থাকতে পারে—এমন আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম আরও বেড়েছে। যুক্তরাষ্ট্র-ইসরাইল ও ইরানের মধ্যে চলমান যুদ্ধ বন্ধে আলোচনা অচলাবস্থায় পড়ায় এই উদ্বেগ তৈরি হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) গ্রিনিচ মান সময় ১২টা ৫৭ মিনিটে ব্রেন্ট ক্রুডের জুন মাসের ফিউচারের দাম ১.৯১ ডলার বা ১.৬২ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১১৯.৯৪ ডলারে পৌঁছেছে। আগের সেশনে  ৬.১ শতাংশ বৃদ্ধি পেয়েছিল।  টানা নবম দিনের মতো এই চুক্তির দাম বাড়ল। 

অন্যদিকে, বেশি লেনদেন হওয়া জুলাই চুক্তির দাম ৯৪ সেন্ট বা ০.৮৫ শতাংশ বেড়ে ১১১.৩৮ ডলারে দাঁড়িয়েছে, যা আগের সেশনে ৫.৮ শতাংশ বেড়েছিল।

মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) জুন ফিউচারের দাম ৬৩ সেন্ট বা ০.৫৯ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৭.৫১ ডলারে পৌঁছেছে। আগের সেশনে এই সূচক ৭ শতাংশ বৃদ্ধি পেয়েছিল এবং গত ৯ সেশনের মধ্যে আটটিতেই ঊর্ধ্বমুখী ছিল।



সালাউদ্দিন/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।