Dhakainfo24
ঢাকাবৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য

ইরান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয়ের পরিমাণ কত?

ঢাকা ইনফো২৪
এপ্রিল ৩০, ২০২৬ ৪:৪১ অপরাহ্ণ
Link Copied!

প্রথমবার মোট ব্যয়ের হিসাব প্রকাশ

প্রথমবার মোট ব্যয়ের হিসাব প্রকাশ

ইরানে যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধে এখন পর্যন্ত প্রায় ২৫ বিলিয়ন ডলার ব্যয় হয়েছে বলে জানিয়েছে পেন্টাগনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা। এই প্রথমবারের মতো যুদ্ধের মোট ব্যয়ের সরকারি হিসাব প্রকাশ করা হয়।

মার্কিন প্রতিনিধি পরিষদের সশস্ত্র বাহিনী বিষয়ক কমিটির শুনানিতে দায়িত্বপ্রাপ্ত কম্পট্রোলার জুলস হার্স্ট জানান, এই ব্যয়ের বড় অংশই অস্ত্র ও গোলাবারুদের পেছনে গেছে। তবে এই হিসাবের মধ্যে মধ্যপ্রাচ্যে ক্ষতিগ্রস্ত সামরিক ঘাঁটির পুনর্গঠন ও মেরামতের সম্ভাব্য ব্যয় অন্তর্ভুক্ত রয়েছে কিনা, সে বিষয়ে বিস্তারিত জানাননি তিনি।

কমিটির শীর্ষ ডেমোক্র্যাট সদস্য অ্যাডাম স্মিথ এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে বলেন, ‘আপনি এই প্রশ্নের উত্তর দিয়েছেন দেখে ভালো লাগছে। কারণ আমরা অনেক দিন ধরেই এই হিসাব জানতে চাইছিলাম, কিন্তু কেউ তা জানায়নি।’

এই ২৫ বিলিয়ন ডলার ব্যয় চলতি বছরের জন্য মার্কিন মহাকাশ সংস্থা নাসার মোট বাজেটের সমান। তবে এই অঙ্ক কীভাবে নির্ধারণ করা হয়েছে, তা নিয়ে এখনো স্পষ্টতা নেই। গত মাসে একটি সূত্র রয়টার্সকে জানিয়েছিল, যুদ্ধের প্রথম ছয় দিনেই যুক্তরাষ্ট্রের ব্যয় হয়েছিল অন্তত ১১.৩ বিলিয়ন ডলার।

প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ কংগ্রেস সদস্যদের বলেন, ইরান যাতে পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে, সেই লক্ষ্য বিবেচনায় এই ব্যয় যৌক্তিক। তিনি প্রশ্ন রাখেন, ‘ইরানকে পারমাণবিক বোমা অর্জন থেকে ঠেকাতে আপনি কতটা মূল্য দিতে রাজি?’

তিনি ইরান যুদ্ধকে সমর্থন জানিয়ে বলেন, এটি কোনো দীর্ঘস্থায়ী জটিল সংঘাতে পরিণত হয়নি। এ সময় তিনি যুদ্ধবিরোধী ডেমোক্র্যাট আইনপ্রণেতাদের সমালোচনা করে তাদের বক্তব্যকে ‘দায়িত্বজ্ঞানহীন’ আখ্যা দেন।

এর আগে, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইরানে সামরিক হামলা শুরু করে। বর্তমানে দুই পক্ষ একটি ভঙ্গুর যুদ্ধবিরতি বজায় রেখেছে। সংঘাত চলাকালে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে অতিরিক্ত কয়েক হাজার সেনা মোতায়েন করেছে এবং সেখানে তিনটি বিমানবাহী রণতরী রাখা হয়েছে। এ পর্যন্ত এই যুদ্ধে ১৩ জন মার্কিন সেনা নিহত এবং শতাধিক আহত হয়েছেন।

যুদ্ধের অর্থনৈতিক প্রভাব যুক্তরাষ্ট্রের রাজনীতিতেও বড় ভূমিকা রাখছে। নভেম্বরে অনুষ্ঠিতব্য মধ্যবর্তী নির্বাচনের আগে মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির বিষয়টি ভোটারদের মধ্যে গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।