Dhakainfo24
ঢাকাবৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য

আশুলিয়ায় চিহ্নিত মাদক ব্যবসায়ী মারুফ ভূইয়াসহ গ্রেফতার ২

ঢাকা ইনফো২৪
এপ্রিল ৩০, ২০২৬ ৬:০৬ অপরাহ্ণ
Link Copied!

সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে মারুফ ভূঁইয়া ও রাকিব হোসেন নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছেন পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১০০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার জামগড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) মো. রাশেদুজ্জামান। এর আগে বুধবার রাত ১০টা ৪৫ মিনিটে আশুলিয়ার জামগড়া ভূঁইয়াপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মারুফ ভূঁইয়া ঢাকা জেলার আশুলিয়ার জামগড়া ভূঁইয়াপাড়া এলাকার ইঞ্জিনিয়ার মোর্শেদ আলম ভূঁইয়ার ছেলে এবং একই এলাকার শফিক মিয়ার ছেলে রাকিব হোসেন। স্থানীয় সূত্র জানা যায়, তারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল।

পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১০০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়, যা তারা বিক্রির উদ্দেশ্যে নিজেদের কাছে রেখেছিল। মারুফ ভূঁইয়া ও রাকিব দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবা জব্দ করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত মারুফ ভূঁইয়ার বিরুদ্ধে পূর্বেও মাদক ও অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে।

এ বিষয়ে এসআই মো. রাশেদুজ্জামান বলেন, গ্রেফতারের পর তাদেরকে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে। স্থানীয়দের মতে, এই গ্রেফতারের ফলে এলাকায় মাদক কারবার কিছুটা হলেও নিয়ন্ত্রণে আসবে বলে আশা করা যাচ্ছে।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।