Dhakainfo24
ঢাকাবৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

অবশেষে জানা গেল খণ্ডিত সেই লাশটি বৃষ্টির কি না

ঢাকা ইনফো২৪
এপ্রিল ৩০, ২০২৬ ৮:৩৬ অপরাহ্ণ
Link Copied!

নাহিদা সুলতানা বৃষ্টি

নাহিদা সুলতানা বৃষ্টি

যুক্তরাষ্ট্রে হত্যাকাণ্ডের শিকার হওয়া বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির পূর্ণাঙ্গ লাশ এখনও মেলেনি। তবে তদন্ত কর্মকর্তারা জানিয়েছে, সবশেষ উদ্ধার হওয়া অজ্ঞাত লাশটি বৃষ্টির হতে পারে। 

টাম্পা বে ২৮ কর্মকর্তাদের বরাতে জানিয়েছে, তদন্তকারীরা গত রোববার হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজের ঠিক দক্ষিণে একটি লাশ উদ্ধার করে। সেই লাশের সঙ্গে বৃষ্টির পরনে থাকা পোশাকের মিল পাওয়া গেছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বিভিন্ন ফুটেজে নাহিদা বৃষ্টিকে শেষবার যে পোশাকে দেখা গিয়েছিল, উদ্ধারকৃত লাশের পরনে একই ধরনের পোশাক ছিল।

এর আগে, তদন্ত কর্মকর্তা বলেছিলেন, সন্দেহভাজন ব্যক্তির বাসার ভেতর রক্তের মাঝে পাওয়া মানবদেহের একটি অংশের ডিএনএ পরীক্ষার পর নাহিদার সঙ্গে মিল পাওয়া গেছে।

এদিকে এই হত্যাকাণ্ডে অভিযুক্ত ব্যক্তির জামিন আবেদন আদালতে শুনানির সময় নামঞ্জুর করা হয়েছে। শুনানির সময় আদালত কক্ষে নিহত জামিল লিমন ও বৃষ্টির বন্ধুরা উপস্থিত ছিলেন। 

নাহিদা বৃষ্টি ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত ছিলেন। এর আগে তিনি নোবিপ্রবির অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৩তম ব্যাচের শিক্ষার্থী হিসেবে কৃতিত্বের সঙ্গে পড়াশোনা শেষ করেন।

গত ১৬ এপ্রিল লিমনের টাম্পার বাসা থেকে তাকে সর্বশেষ দেখা যাওয়ার পর থেকেই তিনি রহস্যজনকভাবে নিখোঁজ ছিলেন। এই ঘটনায় লিমনের রুমমেট হিশাম সালেহ আবুগারবিয়েহ নামক এক মার্কিন নাগরিককে পুলিশ গ্রেফতার করেছে। তার বাসা থেকেই নাহিদার মরদেহের নমুনা সংগৃহীত হয়েছে। 

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।