Dhakainfo24
ঢাকাশুক্রবার , ১ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য

চীন সফরের আগে ইরান নিয়ে দোটানায় ট্রাম্প

ঢাকা ইনফো২৪
মে ১, ২০২৬ ১১:৫৬ পূর্বাহ্ণ
Link Copied!

আসন্ন চীন সফরকে সামনে রেখে ইরান যুদ্ধের বিষয়ে নিজের পরবর্তী পদক্ষেপ ও বিভিন্ন বিকল্প নিয়ে বিচার-বিশ্লেষণ করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্পের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে এই চীন সফর একটি বড় প্রভাবক হিসেবে কাজ করতে পারে।

হোয়াইট হাউসের এক নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তা এনবিসি-কে জানিয়েছেন, ইরানে সামরিক বা কূটনৈতিক বিকল্পগুলো যাচাইয়ের ক্ষেত্রে ট্রাম্প যেসব বিষয় বিবেচনা করছেন, তার মধ্যে এই সফর অন্যতম। যুদ্ধ শুরুর কারণে এর আগে সফরটি পিছিয়ে দেওয়া হয়েছিল। তবে আগামী ১৪ ও ১৫ মে নির্ধারিত এই সফরটিকে বর্তমানে ‘প্রাধান্য’ দেওয়া হচ্ছে এবং হোয়াইট হাউস এটি আর স্থগিত করতে চাইছে না।

নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, হরমুজ প্রণালি ও ইরানের বন্দরগুলোতে চলমান দ্বিমুখী অবরোধ এই গুরুত্বপূর্ণ চীন সফরের আগে পরিস্থিতিকে আরো জটিল করে তুলছে।

চীন ইতোমধ্যে যুদ্ধ বন্ধে ‘গঠনমূলক ভূমিকা’ রাখার আগ্রহ প্রকাশ করেছে।

তবে ট্রাম্প প্রশাসন চীনের বেশ কিছু তেল শোধনাগার ও শিপিং কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। মার্কিন নিষেধাজ্ঞা অমান্য করে ইরানের সঙ্গে তেল বাণিজ্যের অভিযোগে এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিবেশী অনেক দেশের মতো চীনও তাদের আমদানিকৃত তেলের বড় অংশ হরমুজ প্রণালি দিয়ে নিয়ে আসে, যা গত মার্চের শুরু থেকেই মূলত বন্ধ রয়েছে।

সূত্র: আল-জাজিরা।



সালাউদ্দিন/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।