Dhakainfo24
ঢাকাশুক্রবার , ১ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বরগুনায় আন্তর্জাতিক শ্রমিক দিবস-২০২৬ পালন

ঢাকা ইনফো২৪
মে ১, ২০২৬ ৫:৩১ অপরাহ্ণ
Link Copied!

শ্রমিক সমাবেশসহ নানা কর্মসূচীর মধ্য দিয়ে বরগুনায় আন্তর্জাতিক শ্রমিক দিবস-২০২৬ পালন করা হয়েছে। বাস, ট্রাক, রিকশা, মোটরসাইকেলসহ নানা পেশার শ্রমিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শুক্রবার (১ মে) বরগুনা শিল্পকলা একাডেমি হলরুমে, সকাল সাড়ে দশটায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সকাল সাড়ে নয়টায় টার দিকে বরগুনা জেলা প্রশাসক কার্যালয় সামনে থেকে। জেলা ট্রাক, ট্রাক্কর, কভার্ড ভ্যান, ট্যাংলরী শ্রমিক ইউনিয়ন, রিকশা চালক শ্রমিক ইউনিয়ন, বেকারী শ্রমিক ইউনিয়ন, সেলুন শ্রমিক ইউনিয়নসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের ব্যানারে আলাদা আলাদা মিছিল নিয়ে সমাবেশে অংশ গ্রহন করে শ্রমিকরা।

সমাবেশ বক্তারা শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়, বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান, বিপদে আপদে শ্রমিকদের পাশে থাকার আহবান জানিয়েছেন। এছাড়াও সকল পেশার শ্রমিকদের একতা বদ্ধ থাকার জন্যও আহবান করেন।

আর এমন সেলিম শাহনে ওয়াজ এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা -২ আসনের সংসদ সদস্য ও চিফ হুইপ নুরুল ইসলাম মনি। ও বরগুনা ১ আসনের সংসদ সদস্য অলি উল্লাহ।

এছাড়াও উপস্থিত ছিলেন বরগুনা অতিরিক্ত জেলা প্রশাসক অনিমেষ রায়, জেলা বিএনপির সদস্য সচিব হুমায়ূন হাসান শাহীনসহ বিভিন্ন পেশাজীবী শ্রমিক নেতা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলো। বিকেলে টাউন হলে শ্রমিকদের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।