Dhakainfo24
ঢাকাশুক্রবার , ১ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

সাভারে মহান মে দিবসে বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত

ঢাকা ইনফো২৪
মে ১, ২০২৬ ৬:২৮ অপরাহ্ণ
Link Copied!

ঢাকার শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন শ্রমিক সংগঠনের ব্যানারে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়েছে।

শুক্রবার (১ মে) বিকালে জাতীয় গার্মেন্টস শ্রমিক ও বিল্ডিং কনস্ট্রাকশন ফেডারেশন আশুলিয়া থানা কমিটির উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশের আয়োজন করা হয়।

এসময় জাতীয় গার্মেন্টস শ্রমিক ও বিল্ডিং কনস্ট্রাকশন ফেডারেশন আশুলিয়া থানা কমিটির সভাপতি শাহ-আলমের নেতৃত্বে বাইপাইল-আবদুল্লাহপুর মহাসড়কের বসুন্ধরা-বগাবাড়ী এলাকা থেকে র‍্যালী বের করা হয়। র‍্যালীতে জাতীয় পতাকা ও বিভিন্ন দাবি সংবলিত ব্যানার-ফেস্টুন নিয়ে সড়ক প্রদক্ষিণ করেন শতাধিক শ্রমিক। পরে র‍্যালীটি গুরুত্বপূর্ণ বাইপাইল বাসস্ট্যান্ড প্রদক্ষিণ করে যথাস্থানে এসে শেষ হয়। পরে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

এরআগে সকালে এদিবসটিকে ঘিরে শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় র‍্যালী, বিক্ষোভ, সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন বিভিন্ন ফেডারেশনের নেতৃবৃন্দ। এদিকে, বাংলাদেশ পোশাক শ্রমিক ট্রেড ইউনিয়ন ফেডারেশনের সভাপতি তুহিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক কবির হোসেন হাওলাদার, জাতীয় গার্মেন্টস ইউনিটির সভাপতি ফরিদুল ইসলাম, গণতান্ত্রিক বিপ্লবী পার্টি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের থানা কমিটির সভাপতি খোরশেদ আলম ও বাংলাদেশ জনতা গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আনিসুর রহমান আনিসের নেতৃত্বে র‍্যালী, বিক্ষোভ ও সমাবেশ করা হয়েছে।

এ সময় শ্রমিকদের কণ্ঠে শোনা যায় ন্যায্য মজুরী, কর্মঘণ্টা নির্ধারণ, নিরাপদ কর্মপরিবেশ এবং শ্রমিক অধিকারের পক্ষের বিভিন্ন স্লোগান। সমাবেশে বক্তারা শ্রমিকদের অধিকার আদায়ের গুরুত্ব তুলে ধরে বলেন, দেশের অর্থনৈতিক অগ্রগতির পেছনে শ্রমিকদের অবদান অনস্বীকার্য। অথচ অনেক ক্ষেত্রেই শ্রমিকরা ন্যায্য মজুরি ও নিরাপদ কর্মপরিবেশ থেকে বঞ্চিত হচ্ছেন।

সংগঠনটির থানা কমিটির সভাপতি শাহ-আলম বলেন, শ্রমিকদের জীবনমান উন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণ করা না হলে, শিল্প খাত দীর্ঘ মেয়াদে ক্ষতিগ্রস্ত হবে। তারা শ্রম আইন যথাযথ বাস্তবায়ন, কর্মস্থলে নিরাপত্তা নিশ্চিত করা, সময়মতো বেতন প্রদান এবং শ্রমিকদের জন্য সামাজিক নিরাপত্তা জোরদারের দাবি জানান।সমাবেশে স্থানীয় শ্রমিক নেতা, সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং বিভিন্ন কারখানার শ্রমিকরা উপস্থিত ছিলেন। অন্যদিকে সাভারের তেতুলঝোড়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে বাংলাদেশ লেবার ফেডারেশন ঢাকা বিভাগীয় কমিটির সভাপতি সরোয়ার হোসেন ও যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব আলম বাচ্চুর উদ্যোগে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এসব কর্মসূচি থেকে বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরেন তারা।

উল্লেখ্য, ১৮৮৬ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকরা ৮ ঘণ্টা কর্মদিবসের দাবিতে আন্দোলনে নামেন। সেই আন্দোলনের ধারাবাহিকতায় বিশ্বব্যাপী প্রতি বছর ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে পালিত হয়ে আসছে।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।