শনিবার , ২ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ

আশা করি এমন কালো দিন আর আসবে না: আসিফ নজরুল

ঢাকা ইনফো২৪
মে ২, ২০২৬ ৪:৫৯ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল মনে করেন, দেশের তরুণ প্রজন্ম একসময় সংসদের প্রকৃত ভূমিকা সম্পর্কে প্রায় ভুলেই গিয়েছিল। তবে তিনি আশা প্রকাশ করেছেন, এমন পরিস্থিতি আর ফিরে আসবে না।

রোববার (২ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ কথা বলেন।

স্ট্যাটাসে তিনি লেখেন, ‘আমি সাংবিধানিক আইন পড়াই। আগে যখন বলতাম সংসদের অন্যতম কাজ হলো সরকারের জবাবদিহিতা নিশ্চিত করা, তখন আমার ছাত্ররা অবাক হতো। কারণ তারা শেখ হাসিনার সময়ের সংসদে এমন চর্চা দেখেনি।’

তবে সাম্প্রতিক সময়ে পরিস্থিতির পরিবর্তন হয়েছে বলে মনে করেন তিনি। আসিফ নজরুল লেখেন, ‘অনেকদিন পর আজ ক্লাসে একই বিষয় বললাম, আর আমার শিক্ষার্থীরা তা সহজেই বুঝতে পারল। তারা সংসদে নাহিদ, আখতার ও হাসনাতের বক্তব্য শুনেছে; জামায়াত নেতা শফিকুর রহমানের কথা শুনেছে; এমনকি সরকারি দলের নওশাদ জামিরের বক্তব্যও তাদের জানা আছে।’

তিনি লিখেন, ‘জবাবদিহিতা আর সংসদের দায়িত্ব বোঝাতে কোনো সমস্যা হলো আর। ধন্যবাদ নতুন সংসদ আর এর সদস্যদের।’

আশাবাদ ব্যক্ত করে আসিফ নজরুল স্ট্যাটাসের শেষাংশে বলেন, আমাদের তরুণরা ভুলেই গিয়েছিল সংসদ মানে কি। আশা করি এমন কালো দিন আর আসবে না আমাদের জীবনে। সংসদ হবে ভালো আইন তৈরি আর সরকারের জবাবদিহিতার ফোরাম, অন্য কিছু নয়।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।