শনিবার , ২ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ঝালকাঠিতে চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: ডাঃ জিয়াউদ্দিন হায়দার

ঢাকা ইনফো২৪
মে ২, ২০২৬ ৮:৩৭ অপরাহ্ণ
Link Copied!

ঝালকাঠি জেলা কে চাঁদাবাজি ও মাদকমুক্ত করা হবে। মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। যুবসমাজকে মাদকমুক্ত করতে সকলকে একযোগে কাজ করতে হবে।

ঝালকাঠিবাসীকে একটি মাদক ও চাঁদাবাজমুক্ত সমাজ উপহার দিতে চাই। স্বাধীন ও সুখি সমৃদ্ধশালী দেশ গঠনের জন্য জনগন বিএনপিকে ভোট দিয়েছেন। জনগণের সেই প্রত্যাশা পূরণ করতে আমরা বদ্ধপরিকর। দেশের সকল নাগরিক যাতে সুখে শান্তিতে বসবাস করতে পারে সে লক্ষ্যে বিএনপি সরকার কাজ করছে। রাষ্ট মেরামতের লক্ষ্যে সরকার নিরলসভাবে চেষ্টা চালাচ্ছে। ১ মে শুক্রবার রাতে শহরের কুমার পট্টিস্থ ডাঃ জিয়াউদ্দিন হায়দারের বাসভবনে আয়োজিত মতবিনিময় ও সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ডাঃ জিয়াউদ্দিন হায়দার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর মর্যাদায়) নিযুক্ত হওয়ার পর গত শুক্রবার বিকেলে তিনি ঝালকাঠি প্রথম আগমন করেন। এ উপলক্ষে তিনি তার বাসভবনে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট সৈয়দ হোসেন, সদস্য সচিব এডভোকেট শাহাদাত হোসেন, জেলা বিএনপির অন্যতম সদস্য (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) এডভোকেট মিজানুর রহমান মুবিন, সদর উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক এজাজ হাসান, সাধারণ সম্পাদক মোঃ খোকন মল্লিক, পৌর বিএনপির সভাপতি এডভোকেট নাসিমুল হাসান, যুবদলের আহ্বায়ক শামীম তালুকদার, সাধারণ সম্পাদক আনিছুর রহমান, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক গিয়াস সরদার, জেলা কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি রিয়াজুল ইসলাম বাচ্চু, প্রচার সম্পাদক মোঃ ইয়াছিন, তাতীদলের সভাপতি বাচ্চু হাসানসহ বিএনপি‌ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
এসময় বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংবাদিক সংগঠনের পক্ষ থেকে ডাঃ জিয়াউদ্দিন হায়দার কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। এছাড়াও তার সাথে সাক্ষাৎ করার জন্য শত শত দলীয় নেতাকর্মীরা তার বাসভবনে ভীড় করেন।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।